০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর রনি মার্কেটে আগুন
রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেটে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট প্রায় দুইঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার রাতে ৬ তলা মার্কেটের বেজমেন্টে এই আগুন লাগে। রাত ১ টা ৫০ মিনিটে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর রনি মার্কেটে আগুনের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে প্রাথমিকভাবে দুইটি ইউনিট ও পরে পর্যায়ক্রমে মোট ৮টি ইউনিট গিয়ে আগুন নেভায়।
‘আগুনে এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আমরা মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি নিরূপণ করছি’, বলেন তিনি।
ট্যাগস :















