০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের এই দুর্দিনে শ্রমিকদের ছাটাই না করার আহ্বান: ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম:

শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে,আজ দেশের এই দুর্দিনে তাদের ছাটাই না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাড়ার ঘা’র অবস্থা হবে।

তিনি বিজিএমই এ সহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানান।

শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মি হয়ে ছাটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি আজ সোমবার তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মালিক শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এবিষয়ে সচেতন হতে হবে।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক শ্রমিকদের প্রতি আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ এ সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো এবং সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়।

মন্ত্রী, সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহবান জানিয়ে বলেন,করোনা এবং অন্যান্য রোগীদের সেবায় মানবিক হোন,ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে,তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরন ও সহানুভূতিশীল হতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
২২০ বার পড়া হয়েছে