বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, জনতার নেতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার উত্তরসুরী জাতীয়তাবাদী শক্তির নির্ভীক নেতা গণমানুষের আস্থার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সকল মিথ্যা মামলা আল্লাহর রহমতে এক এক করে মিথ্যা প্রমাণিত ও বাতিল হয়ে যাচ্ছে।
গত ০১ ডিসেম্বর ২০২৪,
২১ আগষ্টের গ্রেনেড হামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানসহ উক্ত মামলার সকল অভিযুক্ত আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের জন্য বাংলাদেশে আগমনের সকল প্রতিবন্ধকতা এখন উন্মুক্ত প্রায়। পরম করুণাময় আল্লাহর দরবারে আমরা হাজার শুকরিয়া আদায় ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি।
বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ,সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান,সাধারণ সম্পাদক।
(প্রেস বিজ্ঞপ্তি)