১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ

প্রতিনিধির নাম:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞদল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোয় এবং এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রফেসর মুহম্মদ ইউনূস।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
২৭৫ বার পড়া হয়েছে