০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধাওয়া খেয়ে শিল্পকলা প্রাঙ্গণ ছাড়লেন মহাপরিচালক
ছাত্র-জনতার ধাওয়া খেয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ ছেড়েছেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
শিল্পকলা একাডেমির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দুপুরে অনুগত কয়েক কর্মকর্তা নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করেন লিয়াকত আলী লাকী। এ সময় তাদের ধাওয়া দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। মাসউদ সুমন ওরফে চাকলাদার সুমন, আসিফ, মোস্তাক, মামুন, হেলালসহ কয়েক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা। ঘটনাস্থল থেকে দূরে সরে যান লিয়াকত আলী লাকী। এ সময় তাঁর পদত্যাগ দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা বলেন, লিয়াকত আলী লাকীর অন্যায় আবদার না মানায় চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত অনেককে একাডেমি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর অনুগত অযোগ্যদের যোগসাজশে সংস্কৃতির আঁতুড়ঘর শিল্পকলা একাডেমিকে অন্যায়, লুটপাট ও দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছেন। নানা অনিয়ম-দুর্নীতি করেও বিগত ১৪ বছর মহাপরিচালক হিসেবে থেকে সংস্কৃতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন লাকী।
তবে এসব বিষয়ে লিয়াকত আলী লাকীর বক্তব্য পাওয়া যায়নি।
ট্যাগস :













