০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে সিন্ডিকেটের তথ্য পেলেই ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

প্রতিনিধির নাম:

আদালতে সিন্ডিকেটের কোনো তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে– এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের অবশ্যই জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সাংবাদিক, জনগণের ওয়াচডগ হিসেবে কাজ করবেন।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করেছেন। অতি দ্রুত দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই জায়গাটি উন্নত করবেন বলে আশা করি।’

অনেক ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা দ্রুত এর সমাধান করব।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনা অনিয়মের বিরুদ্ধে। অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি, মানুষের সে আশার আলোয় প্রভাবিত হয়ে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।’ এ সময় মামলাজট কমানোর লক্ষ্যে সর্বাত্মক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে