০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে চোখ ভিজে উঠল প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম:

শুক্রবার (২৬ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে যান প্রধানমন্ত্রী। পরে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি সেকশন ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিটিভির কর্মকর্তারা।

বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সরকার প্রধান। এসময় তার চোখ ভিজে ওঠে।

pm

এছাড়া রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

pm-0

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন সকাল থেকে উত্তপ্ত ছিল রামপুরা-বাড্ডা এলাকা। বিটিভিতে প্রথম হামলা হয় বেলা ১১টার দিকে। এরপর ওইদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন দফায় হামলার পর ৭টা ৪ মিনিটে সম্প্রচার বন্ধ এবং বিটিভি শাটডাউন করে স্টেশন ত্যাগ করেন কর্মকর্তা-কর্মচারীরা। রাত সাড়ে ৮টার দিকে চতুর্থ দফা হামলা হয়। হামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক লুটপাটও চালানো হয়। এতে ২২ ঘণ্টা সম্প্রচার বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত এই টিভি স্টেশনটির।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
১৪৪ বার পড়া হয়েছে