০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির নাম:
রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারী গুলিবিদ্ধ হয় বলে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম কালবেলাকে নিশ্চিত করেছেন।শনিবার (৮ জুন) রাত ১২ টার দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনী দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ কনস্টেবল কাউছারের গুলিতে আরেক পুলিশ সদস্য মনিরুল নিহত হয়। এ সময় পুলিশসহ আরও ২ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী একজন গণমাধ্যমকর্মী হাসান আহমেদ  বলেন, তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। এতে তাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তবে কি নিয়ে এমন ঘটনা, তা তাৎক্ষণিক বুঝতে পারেননি, ঘটনা জানারও পরিস্থিতি ছিল না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
২৩০ বার পড়া হয়েছে