বিসিকে চলছে শৃংখলা ভঙ্গের মহোৎসব: দায়িত্ব পালন না করলেও দেখার কেউ নেই!
স্টাফ রিপোর্টার
বিসিক ভবনে স্থাপিত লিফট সমূহের পরিচালনা ও রক্ষণাবেক্ষন এর জন্য ৪ জন লিফটম্যান নিয়োজিত করা হলেও ১জন লিফটম্যানও লিফটে দায়িত্ব পালন করেন না। জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করছেন বিসিকের কর্মকর্তা,কর্মচারী এবং বিসিকের সেবা গ্রহীতারা।
বিসিকের পরিচালক (প্রশাসন) শ্যামলী নবী, উপকরণ শাখার শাখা প্রধান স্নিগ্ধা রায়, উপব্যবস্থাপক তারানা হালিম ও অন্যান্যদের সাথে টেলিফোনে আলোচনা করে তাদের দেয়া মতামতের ভিত্তিতে ২১ জানুয়ারী ২০২৪ তারিখের স্ববিস্তারে সংবাদ প্রকাশ করা হলেও কার্যত কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি লিফটম্যান মোঃ আব্দুল গাফফার মোল্লা, ভারপ্রাপ্ত লিফটম্যান মোঃ আব্দুল হালিম এবং দৈনিক ভিত্তিক লিফটম্যান মোঃ রফিক বিশ্বাস এর বিরুদ্ধে। বিসিক চেয়ারম্যান এবং বিসিক পরিচালকগণ এর লিফটে উঠানামার দায়িত্ব পালন করছেন মোঃ রেজাউল করিম। পর পর ৪ দিন বিসিক ভবনে গমন করে সরেজমিনে ১ দিনও কোন লিফট্ম্যানকে দায়িত্ব পালন করতে দেখেননিএ প্রতিবেদক। যার দরুন নিজে নিজে লিফটে আরোহন করে যাতায়াত করতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সাথে আলাপ করে জানা গেছে যে, তারা লিফটম্যান বিহীন অবস্থায় প্রতিনিয়ত লিফটে যাতায়াত করে আসছেন। যে কোন যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আটকে গেলে বা চলন্ত অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে গেলে লিফটে থাকা আরোহীদের অবস্থা কেমন হবে-বিষয়টি রুত্ব সহকারে বিবেচনায় নিতে পারেননি বিসিক কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকি নিয়ে লিফটে উঠানামা করছেন বিসিকের কর্মকর্তা ও কর্মচারীগ্ণ এবং দাপ্তরিক কাজে আগত ব্যক্তিরা।
২১ জানুয়ারী ২০২৪ তারিখে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল লিফটম্যান আব্দুল গাফফার মোল্লা নিজ দায়িত্ব পালন না করে অন্য কাজে ব্যস্ত, ভারপ্রাপ্ত লিফট্ম্যান মোঃ আব্দুল হালিম উপব্যবস্থাপক পদ মর্যাদার একজন কর্মকর্তার প্রতিদ্বন্দী হিসাবে বেজমেন্ট-১ এ ক্যারাম খেলায় ব্যস্ত, লিফট্ম্যানের দায়িত্বে নিয়োজিত গাড়ী চালক রেজাউল করিম লিফটের আশে পাশে ঘোরাফেরারত অবস্থায় আছে, দৈনিক ভিত্তিক নিয়োজিত লিফটম্যান রফিক বিশ্বাস বেখবর। কাজ না করে সরকারী অর্থে বেতন ভাতা গ্রহণের উজ্জল দৃষ্টান্ত আর কি হতে পারে?
আউটসোর্সিং প্রক্রিয়ায় আরাফাত কনষ্ট্রাকশন নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োজিত কর্মচারীগণ বিসিকের পরিচয় পত্র বা আইডি কার্ড ব্যবহার করছেন কিভাবে-জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ মতামত প্রদান বা প্রতিক্রিয়া ব্যক্ত করতে অপারগতা প্রকাশ করেন। আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োজিত একজন ইলেকট্রিশিয়ান গাড়ী চালকের দায়িত্ব পালন করেন কিভাবে-এ প্রশ্নের জবাবে উপকরণ শাখা প্রধান, উপব্যবস্থাপক এবং যানবাহন এর কাজে দায়িত্বপ্রাপ্ত কারিগরী কর্মকর্তা তাদের মতাম্ত ব্যক্ত করতে গিয়ে বলেন যে, পরিবহন পুলের কোন গাড়ী নির্ধারিত গাড়ী চালকের বাইরে অন্য কেউ এ দায়িত্ব পালন করেন না। পরিচালক পর্ষদের কেউ এটাচড গাড়ী চালক ব্যতীত অন্য কারো মাধ্যমে পরিচালনা করে থাকলে তার দায়ভার উপকরণ শাখার নয় মর্মেও তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তারা বিসিকের নতুন চেয়ারম্যানের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।











