রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিন ৯৪টি আপিল শুনানি করে ৫৬টির ক্ষেত্রে প্রার্থিতা ফেরত দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৩২ জনের প্রার্থিতা নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে। এদিন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া আওয়ামী লীগ মনোনীত দুই জন প্রার্থীর আপিল শুনানি করে ইসি একজনের প্রার্থিতা ফেরত দিয়েছে। অপরজনের ক্ষেত্রে রায় ঘোষণা অপেক্ষায় রাখা হয়েছে। এছাড়া প্রথম দিনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে একটি আবেদন শুনানি হলেও রায় ঘোষণা করেনি ইসি।প্রথম দিনে যেসব যাদের প্রার্থিতা আপিলে বৈধ হয়েছে সেগুলো হলো— টাঙ্গাইল ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদার, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমান, জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক জিয়া, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান, নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান, যশোর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আক্তারুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাসিরুল ইসলাম খান, গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়া, খুলনা-৬ আসনের জাতীয় প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু।এছাড়া প্রার্থিতা ফেরত পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস ছালাম,বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান, খুলনা-৪ আসনের তৃণমুল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমান, মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার, ঢাকা-২০ আসনের সুপ্রিম পার্টির প্রার্থী মো. মিনহাজ উদ্দিন, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম, চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনএফ প্রার্থী মমতাজ সুলতানা আহমেদ, মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, যশোর-৩ আসনের জাকের পার্টির মো. মহিদুল ইসলাম মহল্লা, ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন।
গাজীপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, ঝালকাঠী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মুহাম্মদ ফখরুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফ জাই, শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী, সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হালিমুল হক মীরু, কুড়িগ্রাম-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আব্দুল হামিদ, বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আফজাল হোসেন, বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) এবং নেত্রকোনা-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. আজহারুল ইসলাম খান।এদিন ঢাকা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশু, কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ, খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. শহীদ আলম, লক্ষ্মীপুর-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এম এ আউয়াল এবং সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুর রহমানের আবেদন শুনানি হলেও ইসি রায় ঘোষণা করেনি। এছাড়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ হওয়া স্বতন্ত্র প্রার্থী বরিশাল-৪ আসনের জাহিদ ফারুকের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল শুনানি হলেও তার রায় ঘোষণা হয়নি।













