১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ান ইলেভেনে যুক্ত হলেন স্বস্তিকা মুখার্জি

প্রতিনিধির নাম:

চলতি বছরের শুরুতেই সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাত। সিনেমার নাম ‘ওয়ান ইলেভেন’। এ সিনেমায় কারা অভিনয় করছেন এ নিয়ে ধোঁয়াশা রাখছেন নির্মাতা। একের পর এক শিল্পীদের নাম যুক্ত হচ্ছে সিনেমাটিতে। ওয়ান ইলেভেনের প্রধান চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনকে। এছাড়া বিশেষ চরিত্রে থাকবেন গাউসুল আলম শাওন।

ওয়ান ইলেভেন সিনেমাটির গল্প ও অভিনেতাদের নিয়ে জানতে চাইলে  কামরুল ইসলাম রিফাত বলেন, ‘‌আমরা এখনই সিনেমার গল্প নিয়ে কিছু বলতে চাচ্ছি না। ধীরে ধীরে সিনেমাটির বিভিন্ন তথ্য দর্শকের সামনে আনছি। এ সিনেমায় কারা অভিনয় করছেন সেটাও আমরা ধীরে ধীরে সবাইকে জানাচ্ছি। নতুন খবর হলো, আমাদের এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এরপর আমরা অন্য চরিত্রগুলো নিয়ে  দর্শকের সামনে হাজির হব।’

স্বস্তিকা মুখার্জিকে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় ভিন্নধারার গল্পে অভিনয় করতে। নিজের চরিত্রে তিনি রাখেন বৈচিত্র্য। আসন্ন ওয়ান ইলেভেন সিনেমাটি মিস্ট্রি থ্রিলার নাকি পলিটিক্যাল থ্রিলার, এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমাদের জীবনটা তো রাজনীতির বাইরে নয় এবং রহস্যের বাইরেও নয়। আমরা সকাল বেলা ঘুম থেকে উঠে মনে হয় না বুঝতে পারি যে আমাদের দিনটা  কীভাবে কাটবে।  রহস্য আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই থাকে সর্বদা। সেটা ছবির ক্ষেত্রে হোক বা গল্পের ক্ষেত্রে হোক। না জানাটার মধ্যে একটা আনন্দ আছে। সেজন্য আপনারা যখন ওয়ান ইলেভেন ছবিটা বড় পর্দায় দেখবেন, তখনই সব উত্তর পাবেন। আমি আপাতত এটুকুই বলব যে সবকিছু মিশে আছে আমাদের জীবনের মতো।’

ওয়েব ইলেভেনে তার চরিত্রটি কেমন এ প্রসঙ্গে জানতে চাইলে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘‌আমি গৎবাঁধা কোনো চরিত্রে কাজ করব না। আর যেসব চরিত্রে আমাকে দর্শক দেখে ফেলেছে, তেমন চরিত্রেও কাজ করব না। সবসময় চাই একদম নতুনভাবে আমি দর্শকের সামনে আসব। সেটা নতুন চরিত্র হোক, সাজপোশাক হোক, চেহারা হোক। তাই অবশ্যই ওয়ান ইলেভেনেও আমার চরিত্রটা একদম নতুন। আগে ওভাবে আমাকে দর্শক কখনো দেখেনি।’

স্বস্তিকা মুখার্জি জনপ্রিয় অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছেন। এমনকি অনেক তরুণ নির্মাতাদের সিনেমায়ও দেখা গেছে তাকে। বাংলাদেশের একজন নতুন নির্মাতার সিনেমায় অভিনয় করতে কোনো সংকোচ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‌একদমই না। আমার ২৩ বছরের ক্যারিয়ারে মনে হয় আমি সবচেয়ে বেশি নতুন পরিচালক, নতুন প্রযোজকদের সঙ্গে কাজ করেছি। তাই নতুনদের সঙ্গে কাজ করতে আমি কখনই ভয় পাই না। আর সব প্রফেশনে সবারই একটা প্রথম দিন থাকে, আমারও ছিল। আর কামরুল ইসলাম রিফাতের এ সিনেমা তার প্রথম কাজ হতে যাচ্ছে। ওয়ান ইলেভেন টিমের সবার সঙ্গেই আমার কথা হচ্ছে। তারা খুব দক্ষতার সঙ্গে কাজটা নিয়ে এগোচ্ছে। আমার সঙ্গে যখনই কথা হচ্ছে, আমি বলছি যে আমরা কত তাড়াতাড়ি শুটিংটা শুরু করতে পারব।’

বাংলাদেশের গুণী অভিনেতা আফজাল হোসেনের সঙ্গে প্রথমবারের মতো একই সিনেমায় কাজ করতে যাচ্ছেন, বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘‌আমি বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বিশাল ভক্ত। আমি তাদের প্রায় অনেকেরই কাজ ফলো করি। আফজাল হোসেনের সঙ্গে কাজ করাটাও একটি খুব বড় পাওনা। বড় পর্দায় আমাদের একসঙ্গে দেখে দর্শকের মধ্যে উষ্ণতার সঞ্চার ঘটবে বলে আশা রাখছি। আফজাল হোসেন তো আছেনই। বাকি যে কলাকুশলীরা আছেন আমি প্রত্যেকের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। মানে ভেতর থেকে একটা চাহিদা আছে যে এত বছর ধরে পশ্চিম বাংলায় কাজ করছি, ওপারে গিয়েও কাজ করব। তাই আমি অনেক খুশি।’

হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ওয়ান ইলেভেনের সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নুরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। সিনেমাটির নির্বাহী প্রযোজক রবিন শামস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
২৯৮ বার পড়া হয়েছে