১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন বাতিল চান তৃণমূল নেতা-কর্মীরা : তথ্য গোপন করে শালিখার তালখড়ি ইউনিয়নে  চেয়ারম্যান পদে আবার দলীয় মনোনয়ন পেয়েছেন সাময়িক বরখাস্ত হওয়া সেই  সিরাজ মন্ডল!

প্রতিনিধির নাম:

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে তথ্য গোপন করে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন স্থানীয় সরকার পলীø উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো: সিরাজ মন্ডল! এ ঘটনায় অবাক হয়েছেন এলাকার সচেতন মানুষ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তারা অনতিবিলম্বে এই মনোনয়ন বাতিলের দাবী জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন যে, প্রমাণিত দুর্নীতির দ্বায়ে যে চেয়ারম্যানকে গত ১৬ জুলাই ২০২০ ইং তারিখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাময়িক বরখাস্ত করেছে সেই ব্যাক্তি কিভাবে আবার দলীয় মনোনয়ন পেলেন? কত টাকার বিনিময়ে তিনি উপজেলা ও জেলা কমিটির নেতাদের ক্রয় করেছেন ?  কেন তাকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে ? তার খুঁটির জোর কোথায়?

খোঁজখবর নিয়ে জানাগেছে, নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডলকে গত ১৬ জুলাই ২০২০ ইং তারিখে স্থানীয় সরকার পলীø উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু মাগুরা জেলার শালিখা উপজেলার ০২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডলের এর বিরুদ্ধে ভিডিজি ০৬ (ছয়)জন উপকার ভোগির চাল বিতরণ না করে দীর্ঘ ০৪ (চার) মাসেরও অধিক সময় ইউনিয়ন পরিষদের একটি জরাজীর্ণ কক্ষে মজুদ রাখার মাধ্যমে দায়িত্বহীনতা, সেচ্ছাচারিতা ও সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোন থেকে সমীচিন নয় মর্মে সরকার মনে করে।

সেহেতু মাগুরা জেলার শালিখা উপজেলার ০২ নং তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদের জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০১ এর ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

জানা যায়,কিছুদিন পূর্বে তালখড়ি ইউনিয়ন পরিষদে ভিডিজিসহ সরকারি সম্পদ বিভিন্নভাবে আত্মসাৎ করে আসছিল,কিন্তু ভয়ে কেউ মূখ খোলেনি কিন্তুু এরই মাঝে এধরনের একটি অভিযোগ আসে ইউএনও শালিখা তানভীর রহমানের কাছে। তিনি তালখড়ি ইউনিয়ন পরিষদে ঝটিকা পরিদর্শন করেন এবং হাতেনাতে ০৬ (ছয়) বস্তা উপকার ভোগি চাল পান দীর্ঘ চার মাস আগের একইসাথে আরও নানা অনিয়ম ও দূর্নীতি তিনি দেখতে পান এবং সেই মোতাবেক তদন্ত করে তিনি জেলা প্রশাসক মাগুরা বরাবর ব্যাবস্থা নেওয়ার সুপারিশ করলে জেলা প্রশাসক এটিকে আমলে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে সুপারিশটি পাঠিয়ে দিলে এরই ধারাবাহিকতায় তালখড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন মন্ডলকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত পদক্ষেপ কামনা করেছেন শালিখা উপজেলার তৃণমূলের নেতা-কর্মীরা। । তারা অনতিবিলম্বে এই মনোনয়ন বাতিলেরও দাবী জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
২১০ বার পড়া হয়েছে