০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা : হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে  অসহায় কৃষকের ১ একর ৩৫ শতক জমি দখলের চেষ্টা!

প্রতিনিধির নাম:

মাগুরা প্রতিনিধি

মগের মল্লুকে পরিণত হয়েছে মাগুরা জেলা। ক্ষমতার বলয়ে চলছে হামলা,মামলা ও দখলবাজি। আইন শৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েও মিলছে না কাংখিত প্রতিকার। তারা আইনানুগ পদক্ষেপ নিতে গেলেই ফোন করে থামিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসন হয়ে পড়ছে অসহায়। ফলে জেলার মানুষগুলো দলীয় দুর্বৃত্তদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। রাজনৈতিক ত্রাসে জেলাবাসীর শান্তির ঘুমও হারাম হতে বসেছে।
এমনই একটি ঘটনা ঘটেছে মাগুরা সদর থানার শিবরামপুর গ্রামে। এই গ্রামের অসহায় কৃষক কাজী সাইফুল ইসলামের ১ একর ৩৫ শতক জমি জোর পুর্ব্বক দখল করার পাঁয়তারা করছে ক্ষমতাসীন একটি মহল। দখলের জন্য গত ২৯ আগষ্ট ২০২১ বিকাল ৫ টায় শহরের পরিচিত একজন রাজনৈতিক নেতাকে পাঠিয়ে জমির মালিককে হুমকি দেওয়া হয়। পরদিনই ৩০ আগষ্ট ২০২১ তারিখ সকাল ১১ টায় ৪০/৫০ সদস্যের একদল রাজনৈতিক দুর্বৃত্ত জমিতে প্রবেশ করে প্রায় ১০০০ পেঁপে ও কলাগাছ কেটে ফেলে ও শাক সবজি ধ্বংস তরে। এতে কৃষকের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক কাজী সাইফুল ইসলাম বিষয়টি তাৎক্ষনিকভাবে মাগুরা পুলিশ সুপারকে অবহিত করেন এবং আইনী প্রতিকার চান। তার আবেদনের গ্রেক্ষিতে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়। ততক্ষণে দুর্র্বৃত্তরা গাছপালা কেটে সাবাড় করে পুলিশের সামনেই বীরদর্পে চলে যায়। এরপর আরেকটি ফোন এলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে মামলা করতে গেলেও মাগুরা সদর থানার ওসি মামলা গ্রহণ করেন নি। তিনি কোর্টে মামলা করার পরামর্শ দেন।
অত:পর সমস্ত বিষয় বর্ণনা করে জমির মালিক কাজী সাইফুল ইসলাম ৩০ আগষ্ট ২০২১ তারিখে মাগুরা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দিলে তিনি অভিযোগটি গ্রহন করে জেলা ডিবি পুলিশকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেন। কিন্তু ডিবি পুলিশ কোন পদক্ষেপ নেবার আগেই দুর্বৃত্তরা ১লা সেপ্টেম্বর ২০২১ সকাল ১১ টার সময় জোরপুর্ব্বক জমিতে প্রবেশ করে লাংগল চাষ দিতে শুরু করে। এ সময় জমির মালিক কাজী সাইফুল ইসলামের ২ কন্যা বাধা প্রদান করলে দুর্বৃত্তরা তাদেরকে বাড়ীর মধ্যে অবরুদ্ধ করে রাখে ও গণধর্ষণের হুমকি দেয়। এরপর থেকে পরিবারটি আতংকের মধ্যে রয়েছে।
জানাগেছে, এই জমি নিয়ে প্রতিপক্ষ লুৎফর বদরুল ও খোকন গংদের সাথে মহামান্য হাইকোর্টে মামলা চলমান রয়েছে। যার সিভিল রিভিশন মামলা নং ৫১২/২১। এই রিভিশন মামলায় জমির ওপর স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ রয়েছে। কিন্তু সেই আদেশ অমান্য করে দুর্র্বৃত্তরা জমিতে অনধিকারে প্রবেশ করে গাছ পালা কর্তৃন ও ফসল তছরুপ করে আদালত অবমাননার কাজ করেছে।

খোজখবর নিয়ে জানাগেছে, জমির মালিক কাজী সাইফুল ইসলাম একজন বয়স্ক অসুস্থ্য মানুষ। পৈত্রিকসুত্রে প্রাপ্ত এই জমিটুকু ছাড়া তার আর কোন জমা জমি নাই। তিনি এই জমিতে চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করেন। তিনি ৫ কন্যা সন্তানের জনক।তার কোন পুত্র সন্তান নেই। এই জমিখানা হাতছাড়া জয়েগেলে তিনি ৫ সন্তানসহ না খেয়ে মারা পড়বেন। উল্লেখ্য যে, এই ১ একর ৩৫ শতক জমি দখলের প্রচেষ্টাকারীদের নেপথ্যে গডফাদার হিসাবে একজন জনপ্রতিনিধির নাম শোনা যাচ্ছে।
এ ক্ষেত্রে তিনি ও তার ৫ কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
১৭৭ বার পড়া হয়েছে