১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়িকা একা আটক, বাসা থেকে ইয়াবা-মদ উদ্ধার

প্রতিনিধির নাম:

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়। শনিবার (৩১ জুলাই) বিকালে উলনের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন।

তিনি বলেন, গৃহকর্মীকে মারধরের ঘটনায় আহত গৃহকর্মীকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া যেহেতু তার বাসা থেকে ইয়াবা এবং মদ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে হবে।

ওই গৃহকর্মীর স্বামী জানান, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে ছুটা কাজ করেন। ওই নায়িকার বাসায় তিন মাস ধরে কাজ করছেন। বাসা চেঞ্জ করায় হাজেরাকে অতিরিক্ত সময় কাজ করতে বলেন একা। তাতে অস্বীকৃতি জানিয়ে হাজেরা তাকে বলেন, ‘আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম’। এতে ক্ষিপ্ত একা বলেন, ‘তোমার আর কাজ করতে হবে না’। এসব কথার প্রেক্ষিতে হাজেরা তার বেতন চান। এতে নায়িকা একা রাগান্বিত হয়ে হাজেরাকে পিটিয়ে আহত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
১৯৮ বার পড়া হয়েছে