০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত বর্জ্য অপসারণ করে প্রথম হলেন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু

প্রতিনিধির নাম:

দ্রুত বর্জ্য অপসারণ করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫৪ টি ওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ৩১  নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

সবার আগে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করায় এ নিয়ে পরপর তিনবার  প্রথম হলেন ৩১  নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম সেন্টু। এই উপলক্ষে ৩১ নং ওয়ার্ডের পক্ষ থেকে সেখানে কর্মরত ১২১ জন পরিচ্ছন্নতা কর্মীকে ২ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ৫-এর জোনাল অফিসার মোঃ মাসুদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মফিজুর রহমান ভূইয়া, উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই স্বীকৃতির সফলতা হিসেবে কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বলেন,  এর পুরো কৃতিত্ব ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ আমার ওয়ার্ডের সকল পরিচ্ছন্নতাকর্মীর। তিনি বলেন, ঈদের ৭/৮ দিন পূর্ব থেকেই আমি এবং আমার টিম ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামের নির্দেশ ও রোডম্যাপ অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে কোরবানির বর্জ্য অপসারণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এছাড়াও ঈদের দিন সকাল থেকেই আমার ওয়ার্ডের সকল পরিচ্ছন্নতাকর্মী প্রতিটা রাস্তায় রাস্তায় গিয়ে গ্রুপ করে নিষ্ঠার সাথে কোরবানির বর্জ্য অপসারণ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
১৯৮ বার পড়া হয়েছে