পদ্মা সেতুর পিলারে ধাক্কা : সেই ফেরির মাস্টারকে জিজ্ঞাসাবাদ
তিনি জানান, এখনো মাস্টারকে আটক করা হয়নি। যেহেতু একটি জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে, জিডি মূলে তার জিজ্ঞাসাবাদ চলছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ‘থানায় সাধারণ ডায়রি (জিডি) হওয়ার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের স্বার্থেই রো রো ফেরি শাহ্ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
প্রসঙ্গত, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার পরে সঠিকভাবে ফেরি পরিচালনায় ব্যর্থ হওয়ার অভিযোগে দুপুরে বিআইডাব্লিউটিসি থেকে এক আদেশে মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনার তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডাব্লিউটিসি চেয়ারম্যানের নিকট প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।













