১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধেকে নেমেছে ফার কেমিক্যালের মুনাফা

প্রতিনিধির নাম:

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (২০২০ সালের জানুয়ারি-মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যালের মুনাফায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমে প্রায় অর্ধেকে নেমেছে।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। সে হিসাবে আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ১৫ পয়সা।

তৃতীয় প্রান্তিকের মুনাফা কমায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯ পয়সা।

মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ১১ পয়সা, যা ২০১৯ সালের জুন শেষে ছিল ১৫ টাকা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ পয়সা, যা ২০১৮ সালের সালের জুলাই থেকে ২০১৯ সালের মার্চ সময়ে ছিল ১ টাকা ২১ পয়সা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
২০২ বার পড়া হয়েছে