০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে করোনা শনাক্ত আরও ৪ হাজার ১৪ জনের

প্রতিনিধির নাম:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৫ জনের। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ জনে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।

তিনি ৬৫টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৪১৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের সংগ্রহ করাসহ মোট পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮৩৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৪৮ হাজার ৩৪টি।

তিনি জানান, নতুন করে যে ৪৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ৯ জন। এ নিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন এক হাজার ৭৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ২৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ১ হাজার ২৮ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ২৫ হাজার ৮৩৮ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬০৯ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১০ হাজার ৮৯৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৪ হাজার ৯৪২ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখের বেশি। মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁই ছুঁই। তবে ৫৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
১৭৬ বার পড়া হয়েছে