০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রতিনিধির নাম:

বার্ধক্যজনিত রোগে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, ওনার শারীরিক অবস্থা গতকাল যেমন ছিল আজও তেমন। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ৭২ ঘণ্টা না গেলে বোঝা যাবে না।

তিনি বলেন, ওনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিফট করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে সেটা করা হয়নি। ডা. আব্দুল্লাহ স্যার পিএমের সঙ্গে কথা বলেছেন। তিনি তাকে বলেছেন এই অবস্থায় হাসপাতাল শিফট করলে রাস্তায় সমস্যা হতে পারে। তাই ওনাকে এখানেই রাখা হবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন।

এর আগে মজিবর রহমান বলেন, ‘শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেয়া হয়।’

জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর শুক্রবার সকালে আবারও তাকে আইসিইউতে নেয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
২০৬ বার পড়া হয়েছে