০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম:

বিশিষ্ট ব্যাংকার ও বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন ব্যবস্থাপনা উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ মালিক কাজেমী গতকাল শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।

বিশিষ্ট এই ব্যাংকার হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর গত মঙ্গলবার তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন।

জানা যায়, আল্লাহ মালিক কাজেমী ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এরপর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে থেকে নিয়মিত চাকরি শেষ করেন। ২০০৮ সালে তাকে চুক্তিভিত্তিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর কয়েক দফায় মেয়াদ বেড়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদেই বহাল ছিলেন।

বৈদেশিক বাজার ও মুদ্রা ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনা, মুদ্রানীতি প্রণয়নসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ ছিল। ব্যাংক খাতের যে কোনো সমস্যা, নতুন নীতি প্রণয়নে তিনি পরামর্শ দিয়ে আসছিলেন। শুধু কেন্দ্রীয় ব্যাংক নয়, বাণিজ্যিক ব্যাংক ও ব্যবসায়ীরাও তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
২৩৬ বার পড়া হয়েছে