০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে প্রাইভেটকার জব্দ করে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রতিনিধির নাম:

রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন গেস্ট হাউজ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তারা হলেন- গোলাম মোস্তফা জীবন (৫২), রনি হাসান (৩০) ও মো. মাসুদ (২৪)।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় র‍্যাব-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল তাদের আটক করে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা ও মোবাইলফোন জব্দ করা হয়।

র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার আলী রেজা রাব্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ধানমন্ডি মডেল থানাধীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গেস্ট হাউজ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা মাদক চোরাচালানচক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের চালান গাড়িযোগে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
১৭৪ বার পড়া হয়েছে