০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সাংবাদিকের ওপর নৃশংস হামলা : ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার দাবী

প্রতিনিধির নাম:

মাগুরা প্রতিনিধি ।।

১৩ জুন বিকাল সাড়ে চারটার দিকে একদল  সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার  হয়েছেন  দৈনিক সোনালী খবর পত্রিকার স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদ। তাকে গুরুতর আহত অবস্থায়  মাগুরা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।

সাংবাদিক কৌশিক আহমেদ’র ভাষ্যে জানাগেছে, গতকাল বিকাল চারটার সময় কৌশিক আহমেদ বাইক মেরামত করার জন্য মাগুরা ঢাকা রোড এলাকার একটি বাইক মিস্ত্রির দোকানে অবস্থান করছিলেন।

এ সময় মাগুরা পুলিশ লাইন এলাকার কুখ্যাত  মাদক ব্যবসায়ী  আক্তারুল নেতৃত্বে সন্ত্রাসী আলী, ফরিদ, সুমন, বাপ্পি সাগর, মিল্টন, আকাশ ও রেজাউল শিকদার পিপিই  ও হেলমেট পরা অবস্থায় লোহার রড, হাতুড়ি, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ সেখানে উপস্থিত হয়ে সাংবাদিক কৌশিক আহমেদের ওপর ঝাপিয়ে পড়ে। অতপর-তাকে পিটিয়ে হত্যা করার চেষ্টা চালায়। তারা বলে, “শালা বল কেন আমাদের নেতা ও দলের নামে খবর লিখেছিস। আজ দেখি তোকে তোর কোন বাবা রক্ষা করে”।

সন্ত্রাসীরা সাংবাদিক কৌশিক আহমেদ’র হাত অকেজো করে দেবার জন্য হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাদের আঘাতে সাংবাদিক কৌশিক মাটিতে ঢলে পড়লে মৃত ভেবে সন্ত্রাসীরা মটর বাইক যোগে স্থান ত্যাগ করে। পরে পথচারিরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।

সাংবাদিকের ওপর এহেন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকগন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
২০২ বার পড়া হয়েছে