০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলায় ৭টি দোকান ও ৯ জনকে জরিমানা
সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণরোধে বেশকিছু শর্তে যানবাহন ও দোকানপাটও খুলতে অনুমতি দেয়া হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি সরকারি নির্দেশনা ও শর্ত মানছেন না।
স্বাস্থ্যগত নিরাপত্তা রক্ষায় সরকারের নির্দেশনা না মানায় সোমবার (৮ জুন) বিকেলে ১৬টি মামলায় ৭টি দোকান ও ৯ জনকে ২৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো. ওয়ালিদ হোসেন জানান, অভিযানকালে রমনা বিভাগের রমনা থানা এলাকায় ৬ জনকে ১৯শ’ টাকা, লালবাগ বিভাগের কোতোয়ালী থানা এলাকায় ৩ জনকে ১৭শ’ টাকা এবং মিরপুর বিভাগের ৫টি দোকানে ২১ হাজার টাকা ও পল্লবী থানা এলাকায় দুটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্যাগস :















