গণপূর্তে বৈষম্য তৈরীর নেপথ্যে প্রকৌশলী মাসুদ রানা!
বিশেষ প্রতিবেদক
আধুনিক সভ্যতার অন্তরালে ভদ্রতার লেবাসধারী অদৃশ্য মুখোশ পড়া দুর্নীতিবাজ কর্মকর্তা মাসুদ রানা গণপূর্ত অধিদপ্তরে প্রকৌশলীদের মধ্যে বৈষম্য তৈরীর নেপথ্য গডফাদার। আ’লীগ আমলে তিনি ছিলেন সবচেয়ে বড় আ’লীগার, অন্তরবর্তী সরকারের আমলে প্রেসিডেন্ট এর ছেলের বন্ধু ও ব্রিগেডিয়ার ভায়রা ভাইয়ের প্রভাব বিস্তার আর বর্তমানে মির্জা আব্বাসের ভাগ্নি জামাই পরিচয়ে জাতীয়তাবাদের নব্য রক্ষাকারী। সহকর্মীদের ল্যাং মেরে দেশ জাতি তথা মানবতার সর্বনাশ করে বহুরূপী এই গণপূর্ত প্রকৌশলী যখন যেভাবে প্রয়োজন ডিপার্টমেন্টকে সিড়ি বা চাকরিকে শক্ত হ্যামার হিসেবে ব্যবহার করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন বা নিচ্ছেন। পদ পদবী ও প্রভাব টিকিয়ে রাখতে সহকর্মীদের ঘাড়ে পাড়া দিয়ে ঘোল খাইয়ে অন্যদিকে ব্যতিব্যস্ত রেখে একের পর এক লোভনীয় চেয়ারগুলো দখল করে দুর্নীতি আর লুটপাটের চুড়ান্ত শিখরে আরোহন করেছেন তিনি। তার ইচ্ছেকৃত খামখেয়ালিপনা ও লোভাতুর শ্যেন দৃস্টিতে পুড়ে ছাড়খার হয়েছে অসংখ্য ঠিকাদারের জীবন-জীবিকা ও সাধারণ প্রকৌশলীর চাকরিজীবন। সে পরিসংখ্যান নিয়ে লিখতে গেলে প্রকৌশলী মাসুদ রানার কাহিনী নিয়ে (A tale of white-color corruptionist Engineer Masud Rana) কয়েকটি পদ্য বা উপন্যাস লেখা যাবে। নিয়ম-কানুন ও সততার বুলি আউড়িয়ে মোহমুগ্ধ করে সবার চোখে ধুলো ছিটিয়ে আড়ালে আবডালে তিনি বেনামী ঠিকাদারী ব্যবসাসহ বড় বড় প্রকল্পগুলোতে কথিত ভ্যারিয়েশন ও ফ›ন্টলোডিং বা ম্যাজারমেন্ট জালিয়াতি প্রকৌশলগত দুর্বোধ্য টার্মের ব্যবহার করে কৌশলে হাতিয়ে নিয়েছেন শতাধিক কোটি টাকা। এমনই কৌশলে জালিয়াতি ও দুর্নীতির সর্বশেষ সংস্করণ কথিত লটারির মাধ্যমে বিতর্কিত উপায়ে গণপূর্ত ঢাকা ৪নং ডিভিশন থেকে মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগের বদলী। তথ্য সংশ্লিস্ট নির্ভরযোগ্য সূত্রের।
চাপাইনবাবগঞ্জের আ¤্রকানন থেকে শুরু করে সিল্কসিটি রাজশাহী বিভাগীয় শহর হয়ে তার কৌশলী লুটপাটের আচড় পড়েছে শেরে বাংলা নগরের এনবিআর বিটিআরসি ভবন হয়ে পবিত্র প্রাঙ্গণ হাইকোর্ট ও সুপ্রীমকোর্টের দেয়াল দরজা জানালা পর্যন্ত। লুটপাটের হিং¯্র থাবা বসিয়েছেন আন্তজার্তিক অপরাধ ট্র্যাইবুন্যাল হাইকোর্ট সুপ্রীমকোর্টের বিজয় ৭১ ও রেকর্ড ভবনে। এমনকি তিনি ঘাপলা করে খাবলা দিয়ে পূর্ত ভবন ও হাইকোর্ট মাজার মসজিদ থেকেও বরাদ্দকৃত অর্থ লোপাটে ক্যারিশমা দেখিয়েছেন। সর্বশেষ ২০২৫-২০২৬ অর্থবছরে ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ প্রতিটি প্রায় দেড় লক্ষ টাকা করে ৪৪টি আরএফকিউয়ের মাধ্যমে কোন ধরণের কাজ না করে ৬৫ লক্ষ টাকা ফাইলওয়ার্কের মাধ্যমে লোপাট করেছেন ওই আইন-কানুন রীতি-নীতির ফেরিওয়ালা প্রকৌশলী মাসুদ রানা। যিনি নিয়ম-কানুন অনিয়ম দুর্নীতি নিয়ে সহকর্মী প্রকৌশলীদেরকে প্রায়ই নছিহত করেন ওয়াজ ফরমান বিভিন্ন সভা-সেমিনারে। অথচ তিনিই ওই ৪৪টি আরএফকিউসহ পূর্ত ভবন মসজিদ তিন নেতার মাজার ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার গুলফিশান কাহকাশান ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য বিল দিয়েছেন কোন কাজ না করে। এ সকল বরাদ্দ তিনি ডিপার্টমেন্টের কাজে বিভিন্ন জায়গায় সমন্বয় করেছেন বলে সহকর্মীদের মধ্যে কয়ে বেড়ান।
কোন কাজ না করে ফাইলওয়ার্কের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের কোন কাজ না করে মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচার ী আবাসন ভবন কমপ্লেক্সে ১২টি, পূর্র্ত ভবনের বিভিন্ন কাজের নামে ১০ টি , ইস্কটন গার্ডেন অফিসার্স কোয়ার্টারগুলোতে ৮টি, হাইকোর্ট-সুপ্রীমকোর্টের বিভিন্ন কাজের নামে ৭টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ৪টি, শাহবাগের বিসিএস এডমিনিস্ট্রেটেশন একাডেমীতে ২টি ও ও গণপূর্ত ৪নং কম্পাউন্টে সেপটিক ট্যাংক পরিস্কারের নামে ১টি সহ সর্বমোট ৪৪টি কোটেশন দেখানো হয়েছে। সেগুলোর বিস্তারিত হচ্ছে-আরএফকিউ ১২৭৬২০১ নং টেন্ডার আইডি ব্যবহার করে ১৪৯৮৩৭.৩৫৪ টাকা চুক্তিমূল্যে শাহী বিজনেস নামক প্রতিষ্ঠানের নামে ইস্কাটন গার্ডেন সরকারি কর্মকর্তা কোয়ার্টারের তমাল ভবনের ৫ নম্বর ফ্ল্যাটে অভ্যন্তরীণ প্লাস্টার মেরামত, হাইজেনিক ওয়াশ ও রং করার কাজ; ১৪৯৫৯২.৬০৯ টাকা চুক্তিমূল্যে ১২৯৬২১৬ নং আরএফকিউ টেন্ডার আইডি ব্যবহার করে ইস্কাটন গার্ডেন সরকারি কর্মকর্তা কোয়ার্টারের বি-১৫/ই-৫ (দোয়েল) ফ্ল্যাটে থাইগ্লাস ও কার্টেন রেল মেরামত, জানালার নেট প্রতিস্থাপন এবং সকল স্যানিটারি ফিটিংস প্রতিস্থাপন কাজটি ওয়াসিক ইন্টারন্যাশনাল নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়া হয়। একইভাবে ১২৮৬৯৮২ নং টেন্ডার আইডি ব্যবহার করে একই কোয়ার্টারের বি-৬/এফ-১ (মালঞ্চ) ফ্ল্যাটে থাইগ্লাস ও কার্টেন রেল মেরামত, জানালার নেট প্রতিস্থাপন এবং সকল স্যানিটারি ফিটিংস প্রতিস্থাপন কাজটিও ১৪৯৪৪১.৪৩২ টাকা চুক্তিমূল্যে ওয়াসিক ইন্টারন্যাশনালকে পাইয়ে দেওয়া হয়। ১২৯৮২৩২ নং টেন্ডার আইডি ব্যবহার করে একই এলাকার একই কোয়ার্টার্সের অনামিকা ভবনে মেরামত কাজটি ১৪৯৬২৩.০০০ টাকা চুক্তিমূল্যে ও ১২৯৮২২১ নং টেন্ডার আইডির মাধ্যমে একই কোয়ার্টারের ‘তমালিকা’ ভবনে মেরামত কাজটি ১৪৯৮০১.০০০ টাকা চুক্তিমূল্যে মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে পাইয়ে দেওয়া হয়। ১২৯৮০৪০ নং আর এফকিউ টেন্ডার আইডির মাধ্যমে ইস্কাটন গার্ডেন সরকারি কর্মকর্তা কোয়ার্টারের দীপালি ভবনে মেরামত কাজটি ১৪৯৬৭২.০০০ টাকা চুক্তিমূল্যে জাহানারা এন্টারপ্রাইজকে পাইয়ে দেওয়া হয়। আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৯৯৬ ব্যবহার করে একই এলাকার কোয়ার্টারের গিতালি ভবনের ২ নম্বর ফ্ল্যাটে বিভিন্ন কক্ষে ওয়ালপেপার লাগানো ও রং করার নামে ১৪৯৮০৭.৩৯২ টাকা চুক্তিমূল্যে এবং ১৩০০৯৯৩ নং টিআইডি ব্যবহার করে একই সরকারি কর্মকর্তা কোয়ার্টারের ‘দোয়েল’ ভবনের ৫ নম্বর ফ্ল্যাটে প্লাস্টার মেরামত, স্বাস্থ্যসম্মত পরিষ্কার-পরিচ্ছন্নতা (হাইজেনিক ওয়াশ) এবং রং করার কাজটিও ১৪৯৭৫০.০২৭ টাকা চুক্তিমূল্যে মেসার্স নুর কনস্ট্রাকশনকে পাইয়ে দেওয়া হযেছে।
অপরদিকে ১৪৯৪৯৭.৬৫৫ টাকা চুক্তিমূল্যে টেন্ডার আইডি নং ১২৯৬২৬০ ব্যবহার করে পূর্ত ভবনের ১২২/ক (১২২/খ) নম্বর কক্ষে থাই পার্টিশন স্থাপন এবং অন্যান্য মেরামত ও সংস্কার কাজ ও ১২৯৬২৩০ আরএফকিউ টেন্ডার আইডি ব্যবহার করে পূর্ত ভবনের ৫০৪ নম্বর কক্ষে থাই পার্টিশন স্থাপন এবং অন্যান্য মেরামত ও সংস্কার কাজটি ১৪৯১৫৫.৯৭০টাকা চুক্তিমূল্যে ওয়াসিক ইন্টারন্যাশনালকে পাইয়ে দেওয়া হয়েছে। আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৯০৮১ এর মাধ্যমে ১৪৯৫৭৩.০১৭ টাকা চুক্তিমূল্যে পূর্ত ভবনের ৩য় তলার করিডোর পরিষ্কার ও রং করার কাজ ও ১২৯৯০৯৪ নং টিআইডির মাধ্যমে পূর্ত ভবনের দোলনচাঁপা ক্যান্টিনে স্যানিটারি ফিটিংস পরিষ্কার ও প্রতিস্থাপন কাজটি ১৪৯৫৫১.১২০ টাকা চুক্তিমূল্যে বি এম এন্টারপ্রাইজকে পাইয়ে দেওয়া হয়েছে। আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৯০৭২ ব্যবহার করে পূর্ত ভবনের ৫ম তলার করিডোর পরিষ্কার ও রং করার কাজটি ১৪৯৪৫৪.৮৩৬ টাকা চুক্তিমূল্যে ও ১২৯৮৯৫৬ নং টিআইডির মাধ্যমে পূর্ত ভবনের ৪র্থ তলার করিডোর পরিষ্কার ও রং করার কাজটি ১৪৯৪৭১.৪৭৭ টাকা চুক্তিমূল্যে হোমলেস প্রপার্টিজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়া হয়। মেসার্স রফিক ট্রেডার্স এর অনুকূলে ১৪৯৩৭৯.৮৭০ টাকা চুক্তিমূল্যে আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৯৫৩৮ ব্যবহার করে সেগুনবাগিচাস্থ পূর্ত ভবনের ৬ষ্ঠ তলার করিডোর পরিষ্কার ও রং করার কাজ ও ১২৯৯৫৪৬ নং আর এফকিউ টেন্ডার আইডির মাধ্যমে ১৪৯৪৫৩.৪৫০ টাকা চুক্তিমূল্যে পূর্ত ভবনের ৭ম তলার করিডোর পরিষ্কার ও রং করার কাজ দুটি পাইয়ে দেওয়া হয়। একইভাবে একই প্রতিষ্ঠানকে ১২৯৯১১৯ নং টেন্ডার আইডি ব্যবহার করে ১৪৯৩৬৩.০২০ টাকা চুক্তিমূল্যে পূর্তভবনে নতুন স্টাফ ক্যান্টিনে স্যানিটারি ফিটিংস পরিষ্কার ও প্রতিস্থাপন কাজটিও উল্লেখিত প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়া হয়। আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৯৫২৫ ব্যবহার করে ঢাকা, সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবন চত্বরে পুরোনো গুদাম ভবনের পেছনে পয়ঃনিষ্কাশন লাইন মেরামত কাজটিও ১৪৯৩৩১.২০০ টাকা চুক্তিমূল্যে মেসার্স রফিক ট্রেডার্সকে পাইয়ে দেওয়া হয়।
অপরদিকে টেন্ডার আইডি নং ১২৯৮৪০৯, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের চারপাশের আবর্জনা পরিষ্কারকরণ কাজটি ১৪৯৭৮৯.১৬০টাকা চুক্তিমূল্যে মোসার্স ফরিদ এন্টারপ্রাইজকে পাইয়ে দেওয়া হয়। একই প্রতিষ্ঠানের নামে টেন্ডার আইডি নং ১২৯৮৩৯০ ব্যবহার করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক ভবন-২ এর চারপাশের আবর্জনা পরিষ্কারকরণ কাজটি ১৪৯৬০৩.৭২০ টাকা চুক্তিমূল্যে পাইয়ে দেওয়া হয়। একই এলাকায় আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৩৭০ ব্যবহার করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ‘বিজয়-৭১’ ভবনের আশপাশ থেকে আবর্জনা পরিষ্কারকরণ কাজ চুক্তিমূল্য ১৪৮৯৫৪.৬৮০ টাকা এবং আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৩৬০ ব্যবহার করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক ভবন ৪-এর চারপাশের আবর্জনা পরিষ্কারকরণ কাজ, ১৪৯৭৬৫.৯৮০ টাকা চুক্তিমূল্যে ফারিহা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়া হয়। একই এলাকায় মোসর্স জুবায়ের এন্টারপ্রাইজ নামক আরেকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ১৪৮৯৪১.৮২৮ টাকা চুক্তিমুল্যে আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৫২৯ ব্যবহার করে অ্যাটর্নি জেনারেল ভবনের চারপাশে আবর্জনা পরিষ্কারকরণ এবং আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৪৭৭ ব্যবহার করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনিক ভবন-৩-এর চারপাশের আবর্জনা পরিষ্কারকরণ, ১৪৯৫১৪.৮২৭ টাকা চুক্তিমূল্যে পাইয়ে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়:
টেন্ডার আই ডি নং ১২৯৮৩৭৮ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ভবনের আশপাশ থেকে আবর্জনা পরিষ্কার, ১৪৯৬০৩.৭২০ টাকা চুক্তিমূল্যে ফারিহা এন্টারপ্রাইজ; আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৫৪৮এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় চত্বরে সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ, ১৪৯৫৫৫.০০০ টাকা চুক্তিমূল্যে মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ ও আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৪৬২ ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ভবনের আশপাশ থেকে আবর্জনা পরিষ্কারকরণ কাজটিও ১৪৯৪৪৫.৮৭৬ টাকা চুক্তিমূল্যে মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজকে পাইয়ে দেওয়া হয়েছে। আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৪৪৩ এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যানেক্স ভবনের চারপাশে আবর্জনা পরষ্কারকরণ কাজটি ১৪৯৬০৩.৭২০ টাকা চুক্তিমূল্যে মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজকে পাইয়ে দেওয়া হয়।
শাহবাগস্থ বিসিএস একাডেমী:
আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৫৩৯ এর মাধ্যমে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাডেমির নীলক্ষেত স্টাফ কোয়ার্টারের বিভিন্ন ফ্ল্যাটে স্যানিটারি ফিটিংস সরবরাহ ও স্থাপন কাজটি ১৪৯৩৩৬.০৬০ টাকা চুক্তিমূল্যে মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ এবং টেন্ডার আইডি নং ১২৯৮৪১৫ ব্যবহার করে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি-এর প্রশাসনিক ভবন ও ডরমিটরি ভবনের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা মেরামত ও পরিষ্কারকরণ কাজটি ১৪৯৬৬৬.৪৬২ টাকা চুক্তিমূল্যে মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়া হয়েছে।
ঢাকা গণপূর্ত বিভাগ-৪নং ডিভিশন চত্ত্বর: আর এফকিউ টেন্ডার আইডি নং ১২৯৮৪৬৬ ব্যবহার করে ঢাকা পিডব্লিউডি (চডউ) ডিভিশন-৪ চত্বরে সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ কাজটিও ১৪৯৫২৬.৩০০ টাকা চুক্তিমূল্যে জুবায়ের এন্টারপ্রাইজকে একই প্রক্রিয়ায় পাইয়ে দেওয়া হয়েছে।
মালিবাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার:
এডভ্যান্স ইন্টারন্যাশনাল মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজ নামক দুটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে মালিবাগ এলাকায় ১২টি আরএফকিউয়ের সবগুলো কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে এডভ্যান্স উন্টার ন্যশানালকে পাইয়ে দেওয়া হয়েছে ৮টি। এগুলো হচ্ছে- আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৮৫০এর মাধ্যমে আবুজর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকার কাছে সরকারি স্টাফ কোয়ার্টারে ২ ও ৩ নম্বর ভবনের চারপাশে আবর্জনা, ঝোপ পরিষ্কার করা, চুক্তিমূল্য ১৪৯৪৭৮.৭৭৯ টাকা ; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৮৪৬ ব্যবহার করে মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের ২ নম্বর ভবনে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাংক, পিট এবং সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ, চুক্তিমূল্য ১৪৯৫১৯.০০০ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৮৩৪ এর মাধ্যমে মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবন নং-১-এর ৮ম তলা থেকে ১৫তম তলা পর্যন্ত করিডোর পরিষ্কার, রং করা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ, চুক্তিমূল্য ১৪৯৬১১.০৯১ টাকা এবং আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৩৮০ ব্যবহার করে মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবন নং-১-এ নিচতলা থেকে সপ্তম তলা পর্যন্ত করিডোর পরিষ্কার, রং করা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ চুক্তিমূল্য ১৪৯৬০৬.৩৩৩ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৮৫০, আবুধর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকার কাছে সরকারি স্টাফ কোয়ার্টারে ২ ও ৩ নম্বর ভবনের চারপাশে আবর্জনা, ঝোপ পরিষ্কার করা, চুক্তিমূল্য ১৪৯৪৭৮.৭৭৯ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৮৪৬ ব্যবহার করে মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের ২ নম্বর ভবনে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাংক, পিট এবং সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ, চুক্তিমূল্য ১৪৯৫১৯.০০০ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৮৩৪, মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবন নং-১-এর ৮ম তলা থেকে ১৫তম তলা পর্যন্ত করিডোর পরিষ্কার, রং করা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ, চুক্তিমূল্য ১৪৯৬১১.০৯১ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০৩৮০, মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবন নং-১-এ নিচতলা থেকে সপ্তম তলা পর্যন্ত করিডোর পরিষ্কার, রং করা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ, চুক্তিমূল্য ১৪৯৬০৬.৩৩৩ টাকা। এই কাজগুলো এডভ্যান্স ইন্টারন্যাশনালকে বিশেষ প্রক্রিয়ায় বিশেষ সুবিধায় পাইয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে একই এলাকায় মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজকে ৪টি কাজ আরএফকিউ টেন্ডারের মাধ্যমে পাইযে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০০০৬৯, মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের ১ নম্বর ভবনে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাংক, পিট এবং সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ, চুক্তিমূল্য ১৪৯৭০৭.০০০ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০১০৮৯, মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের ৩ নম্বর ভবনে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাংক, পিট এবং সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ, চুক্তিমূল্য ১৪৯৭০৭.০০০ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০১০৬৯, মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের ১ নম্বর ভবনে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাংক, পিট এবং সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ, চুক্তিমূল্য ১৪৯৭০৭.০০০ টাকা; আর এফকিউ টেন্ডার আইডি নং ১৩০১০৮৯, মালিবাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন ভবনের ৩ নম্বর ভবনে ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাংক, পিট এবং সেপটিক ট্যাংক পরিষ্কারকরণ, চুক্তিমূল্য ১৪৯৭০৭.০০০ টাকা। এই কাজগুলোর বিপরীতে মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজ এর নামে বিল করে ২০২৫-২৬ অর্থবছরের জুন মাসে চেক উঠানো হয়েছে বলে প্রাপ্ত তথ্য প্রমাণাদিতে জানা গেছে। এভাবে আর এফকিউ এর নামে প্রায় ৬৫ লক্ষ টাকা লোপাট করেন প্রকৌশলী মাসুদ রানা।
এছাড়াও প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর মতো জঘন্য অসামাজিক কমৃকান্ডের অভিযোগ করেছেন না প্রকাশে অনিচ্ছুক তার কতিপয় সহকর্মী। আর চাকরিজীবনে এভাবে অবৈধ পথে উপার্জিত অর্থে ঢাকার মিরপুর-১৩ পুলিশ স্টাফ কলেজের পেছনদিকে বিলাশবহল এপার্টমেন্ট, পাবনা শহরে ছয়তলা বাড়ি, চাপইনবাবগঞ্জে আমবাগান সহ নিজ উপজেলা পাবনার আতাইকুলায় অর্ধশতাধিক বিঘা জমি-জমাসহ নামে-বেনামে শতাধিক কোটি টাকার সহায়-সম্পদের মালিক তিনি।










