০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাত দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমার নির্দেশ

প্রতিনিধির নাম:

আগামী সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সোমবারের (১৯ আগস্ট) মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকার পতনের পর রাজধানীতে হাতে গোনা দুই একটি বাদ দিয়ে সব থানায় আক্রমণ হয়। পুড়িয়ে দেওয়া হয় সব কিছু। এখন পুলিশ কাজে যোগ দিলেও গাড়ির সংকটে টহলে যাওয়াই কঠিন হবে। এসব হামলায় নথিপত্র, আসবাবপত্রের পাশাপাশি পুড়ে গেছে থানায় থাকা সব গাড়ি। লুট হয়ে গেছে অনেক অস্ত্র ও গুলিও। সব মিলিয়ে কত গাড়ি পুড়েছে, কত অস্ত্র লুট হয়েছে, সেই সংখ্যাটি এখনও চূড়ান্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

এছাড়া পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়িসহ পুলিশ লাইন থেকে লুট করা অস্ত্র র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়েছে।

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি বা পুলিশ লাইন থেকে লুট করা, হারানো অস্ত্র ও গোলাবারুদ স্বেচ্ছায় নিকটস্থ র‍্যাব কার্যালয় বা ব্যাটালিয়নে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
১১৩ বার পড়া হয়েছে