০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কর্মচারি নিয়োগে দুর্নীতি: সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তমকে পদাবনতী দিয়ে ভোলায় বদলী
স্টাফ রিপোর্টার
কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্থানীয় এমপির সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সাতক্ষীরার সিভিল সার্জন ডা: শেখ সুফিয়ান রুস্তমকে পদাবনতী দিয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক পদে বদলী করা হয়েছে।
গত ১৮ এপ্রিল ২০২৪ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। যার স্মারক নং ৪৫.০০.০০০০.১৪৮.০০৫.২০২১.২১২। আদেশে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো: মন্জুরুল হাফিজ।
উল্লেখ্য যে, তিনি সাতক্ষীরার সিভিল সার্জন পদে থেকে ১২৫ জন কর্মচারী নিয়োগে চরম স্বেচ্ছাচারীতা প্রদর্শন করে নিয়োগ কার্যক্রম সমাপ্ত করেন।
এ বিষয়ে স্বাস্থ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করা হলে তাকে পদাবনতী দিয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সহকারী পরিচালক পদে বদলী করা হয়।
ট্যাগস :











