১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৭ জানুয়ারি২০২৪ দৈনিক মুক্তবাংলা ডট কমে “নৌ-পরিবহন অধিদপ্তরে গ্রেজিং আলমের ভয়ংকর জালিয়াতি ও প্রতারণা“ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ২৮/২ টয়েনবি সার্কুলার রোড,ঢাকা-১০০০ হোল্ডিং এর ভাড়াটিয়া মো: ইফতেখারুল আলম।
তিনি লিখিত প্রতিবাদে জানিয়েছেন,আলোচ্য জাহাজটির জালিয়াতি ও প্রতারণার সাথে তিনি কোনভাবেই জড়িত নন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। জাহাজ মালিক এম এ বকরের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে সেটিও মনগড়া। তার কোন শক্রুপক্ষ ব্যবসায়িকভাবে ক্ষতিসাধন , মান -সম্মানহানী ও তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করার জন্য এমন মিথ্যা তথ্য প্রদান করেছেন বলে তিনি মনে করেন।
ট্যাগস :
















