১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ এনামুল হকের বিরুদ্ধে দুদকে অভিযোগ!

প্রতিনিধির নাম:

স্টাফ রিপোর্টার

কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে নানা প্রকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। জামালপুর ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালনকালে তিনি এসব অনিয়ম-দুর্নীতি করেন বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে যে সব সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো: মোঃ এনামুল হক একজন রাজাকার পরিবারের সন্তান। তার আপন চাচা ময়নাল হোসেন একজন বিখ্যাত রাজাকার হিসেবে কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল গ্রামে যথেষ্ট খ্যাতি লাভ করেন। গোটা পরিবারের সকলেই এখনও বিএনপি ও জামায়াত পন্থ’ী। তিনি বিসিএস(প্রশা:) ক্যাডারের কর্মকর্তা তথা উপ-সচিব থাকাকালীন জামালপুর ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালন কালে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে কোনদিন জয় বাংলা কিংবা জয় বঙ্গবন্ধু শ^দটি উচ্চারণ করে নাই। কোনরকম দায়সারা ভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। জামালপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকান্ড তথা উন্নয়ন কর্মকান্ডে ভূমি অধিগ্রহণের নামে বিশাল অংকের টাকা আত্মসাত করে ঢাকায় ফ্ল্যাট,প্লট ও ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করেছেন। শুধু তাই নয়, নিজের টাকায় স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে নিজস্ব গ্রামীন এলাকায় একটি মাদ্রাসা পরিচালনা করছেন। যেখানে শুধু রাজাকার আলবদরদের কল্পকাহিনী শিক্ষা দেয়া হয়। জামালপুর ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন কালে মুক্তিযোদ্ধাদের অবহেলার চোখে দেখেছেন এবং বীর মুক্তিযোদ্ধাদের কোন অনুষ্ঠানে যোগদানে অনিহা পোষন করতেন। মোঃ এনামুল হকের স্ত্রীর নামে ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে যা তার আয়কর নথিতে সন্নিবেশিত নেই। তার স্ত্রীর আয়কর নথি ও ব্যাংক একাউন্ট সার্চ করলেই দুর্নীতির তথ্য প্রকাশিত হবে। এ সব বিষয় তদন্তপুর্ব্বক দুদক আইনে ব্যবস্থা গ্রহনের জন্য দুদক চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে। গতকাল ৯ অক্টোবর ২০২৩ দুদকের প্রধান কার্যালয়ে এই অভিযোগ জমা পড়েছে।
এ বিষয়ে যুগ্ম-সচিব মোঃ এনামুল হকের বক্তব্য জানার জন্য তার সেল ফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
২০৫ বার পড়া হয়েছে