০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংধনু গ্রুপের চেয়ারম্যানকে রূপগঞ্জে হত্যার চেষ্টা

প্রতিনিধির নাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামকে হত্যার চেষ্টা চালিয়েছে সেখানকার শীর্ষ সন্ত্রাসী মোশারফ ও তার বাহিনীর সদস্যরা।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে নাওড়া গ্রামে মরহুম মজলু মিয়ার কুলখানিতে যোগ দেন তিনি। এর কিছুক্ষণ পর সন্ত্রাসী মোশারফ ও তার বাহিনীর লোকরা ওই বাড়ি ঘিরে এলোপাতাড়ি গুলি ছোড়ে, ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ শুরু করে।

এ সময় চারদিক থেকে লোকজন ঘিরে ধরে তার প্রাণরক্ষার চেষ্টা করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন রংধনু গ্রুপের এমডির পিএস জিহাদ ও কাউসার নামে এক যুবক। এ ছাড়া ইট পাটকেলের আঘাতে আহত হন আওলান হোসেন নামে আরেকজন। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ এসে তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এ ব্যাপারে মুসা মিয়া বলেন, আমার বাবার কুলখানির অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যানকে দাওয়াত করলে তিনি আসেন। কিছুক্ষণ পর মোশারফসহ তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়ি ঘিরে গুলিবর্ষণ করে। ইটপাটকেল নিক্ষেপ করে। বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তাদের ছোড়া গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আমীর খসরু বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ-র‌্যাব গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে রংধনু গ্রুপের চেয়ারম্যানকে উদ্ধার করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন রাখা আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
২০৬ বার পড়া হয়েছে