রাজউকের ড্রাইভার আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
রোস্তম মল্লিক
অবৈধ পথে বিপুল পরিমাণ সম্পদ অর্জণ করায় রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ (রাজউক)এর সাবেক সিবিএ নেতা ও সাবেক গাড়ী চালক মোঃ আব্দুল জলিল আকন্দ (৬০) ও তার স্ত্রী মিসেস জাহানারা বেগম (৫১) এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও দন্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। গত ১২/১০/২০২১ ই তারিখে মো: হাফিজুল ইসলাম, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগের বর্ণনায় জানাগেছে, আসামী মোঃ আব্দুল জলিল আকন্দ (৬০), সাবেক গাড়িচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা (বর্তমানে অব:); কর্তৃক নিজ নামে ২৩,২৮,৩৭৯/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনপূর্বক অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত নিজ নামে ৫৭,৮৮,৩৬০/- টাকা ও অপর আসামী তার স্ত্রী মিসেস জাহানারা বেগমের (৫১) নামে ১,১০,২৪,০৪২/- টাকাসহ সর্বমোট (৫৭,৮৮,৩৬০+১,১০,২৪,০৪২)= ১,৬৮,১২,৪০২/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করত: উহা গোপন করার মানসে স্ত্রীর নামে মৎস্য ব্যবসা, হ্যাচারী ব্যবসায় কথিত বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর/রুপান্তর/হস্তান্তর করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও দন্ডবিধি ১০৯ ধারায় দুদক, সজেকা, ঢাকা- ১ এ গত ১২/১০/২১খ্রি. তারিখে রুজু করা হয়েছে।
মামলার বিবরণ:
মো: হাফিজুল ইসলাম, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা কতৃক মো: আব্দুল জলিল আকন্দ এর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান পূর্বক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারীর সুপারিশসহ গত ২০/০৮/১৭ তারিখ অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। তৎপ্রেক্ষিতে মো: আব্দুল জলিল আকন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারী করা হয়। অত:পর অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো: আব্দুল জলিল আকন্দ কর্তৃক গত ১৩/১২/১৮ তারিখ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামীয় ও স্ত্রী/কন্যা সন্তান নামীয় এবং তার স্ত্রী মিসেস জাহানারা বেগম কর্তৃক গত ১৩/১২/১৮ তারিখ দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামীয় ও তার স্বামী মো: আব্দুল জলিল আকন্দ/কন্যা সন্তান নামীয় ও স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যসহ সম্পদ বিবরণী দাখিল করেন। উক্ত সম্পদ বিবরণীতে তারা এ মর্মে প্রত্যয়ন করেন যে, সম্পদ ও দায়-দেনার বিবরণী তার জ্ঞান ও বিশ্বাসমতে সত্য, এমন কোন সম্পদ বা দায়-দেনার বিবরণ হিসাব বিবরণী হতে গোপন করা হয়নি; যাতে তার নিজের অথবা স্ত্রী, পুত্র, কন্যা, ভ্রাতা বা অপর কোন ব্যক্তির মাধ্যমে তার স্বার্থ আছে। আসামী মো: আব্দুল জলিল আকন্দ সম্পদ বিবরণীতে নিজ নামে ৩৪,১৮,১৯৮/- টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ১,১০,৫৬,৪১৭/- টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ সর্বমোট (৩৪,১৮,১৯৮+১,১০,৫৬,৪১৭)= ১,৪৪,৭৪,৬১৫/- টাকা ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরনী যাচাইকালে তার নামে ঢাকা মেট্রো-ট-১৫-৪৭৫৮ নং গাড়ী ক্রয় বাবদ ১০,২০,৯১১/- টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ সর্বমোট ২৩,২৮,৩৭৯/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামী মো: আব্দুল জলিল আকন্দ কর্তৃক ৫৭,৮৮,৩৬০/- টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অপরদিকে সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানকালে আসামী মো: আব্দুল জলিল আকন্দ এর স্ত্রী মিসেস জাহানারা বেগম কর্তৃক দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ ও কন্যাদের নামে ৫২,৬৪,৪৩৮/- টাকা মূল্যের স্থাবর সম্পদ ও নিজ নামে ২,২৬,৬৭,৪৩৯/- টাকা মূল্যের অস্থাবর সম্পদের ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাইকালে জাহানারা বেগম কর্তৃক পূবালী ব্যাংক, কুড়িল বিশ্বরোড শাখায় ৩০,৬৮৯/- টাকা; ঢাকা মেট্রো-ট-১৫-৩৩৩৫ নং গাড়ী ক্রয় বাবদ ৯,১৪,৮২৬/- টাকা; ঢাকা মেট্রো-ট-১৫-৪৯১৭ নং গাড়ী ক্রয় বাবদ ৪,৫৪,৯১২/-; ঢাকা মেট্রো-ক-০২-৩৩০৯ নং গাড়ী ক্রয় বাবদ ১,৫০,০০০/- এবং মাটি কাটার ভেক্যু মেশিন ক্রয় বাবদ ১২,০০,০০০/- টাকাসহ সর্বমোট (৩০,৬৮৯+৯,১৪,৮২৬+৪,৫৪,৯১২+১,৫০,০০০+১২,০০,০০০)= ২৭,৫০,৪২৭/- টাকা মূল্যের অস্থাবর সম্পদ গোপন করার তথ্য পাওয়া যায়। আসামী মিসেস জাহানারা বেগম কর্তৃক ২৭,৫০,৪২৭/- টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য গোপন করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানকালে মিসেস জাহানারা বেগমের নামে (৫২,৬৪,৪৩৮+ ২,২৬,৬৭,৪৩৯)= ২,৭৯,৩১,৮৭৭/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। উক্ত সময়ে তিনি ব্যয় করেছেন ৫৮,৯৯,৮৮০/- টাকা (আয়কর নথি মোতাবেক)। এতে আসামী জাহানারা বেগমের নিজ নামে অর্জনকৃত সম্পদের পরিমান (২,৭৯,৩১,৮৭৭+৫৮,৯৯,৮৮০)= ৩,৩৮,৩১,৭৫৭/-টাকা। উক্ত সময় তার নামে ২,২৮,০৭,৭১৫/-টাকা মূল্যের গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। ফলে আসামী মিসেস জাহানারা বেগম কর্তৃক (৩,৩৮,৩১,৭৫৭-২,২৮,০৭,৭১৫)= ১,১০,২৪,০৪২/- টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়। যা তার স্বামী মো: আব্দুল জলিল আকন্দ কর্তৃক চাকুরিকালীন দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জিত সম্পদ গোপন করার মানসে স্ত্রীর নামে মৎস্য ব্যবসা, হ্যাচারী ব্যবসায় কথিত বিনিয়োগ দেখিয়ে স্থানান্তর/রুপান্তর/হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও দঃবিঃ ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় আসামী (১) মোঃ আব্দুল জলিল আকন্দ (বয়স:৬০), সাবেক গাড়িচালক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা (বর্তমানে অব:) ও আসামী (২) জাহানারা বেগম (বয়স:৫১), স্বামী-মোঃ আব্দুল জলিল এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও দন্ডবিধি ১০৯ ধারায় দুদক, সজেকা, ঢাকা- ১ এ গত ১২/১০/২১খ্রি. তারিখে রুজু করা হয়েছে।
















