১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিজেন্টের সাহেদ ৬ দিনের রিমান্ডে
গত ১৩ জুলাই পল্লবী এলাকার ফিরোজ আলম চৌধুরী নামের এক ব্যক্তি বাদী হয়ে সাহেদের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৮ মে ফিরোজ আলমের একটি ভবনের কয়েকটি ফ্লোর রিজেন্ট হাসপাতাল লিমিটেডের নামে ২০ লাখ টাকা জামানত ও মাসিক আড়াই লাখ টাকা দেয়ার শর্তে ভাড়া নেন সাহেদ।
কিন্তু চুক্তি অনুযায়ী জামানত ও মাসিক ভাড়া পরিশোধ করেননি তিনি। ২০১৬ সাল থেকে ২০১৭ সালের বিভিন্ন সময় ইউসিবি ব্যাংকের বেশ কয়েকটি চেক দেন এবং ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে হাসপাতালের নামে থাকা প্রিমিয়াম ব্যাংকের অ্যাকাউন্টের কয়েকটি চেক দেন। প্রতিবারই টাকা না থাকায় ফিরোজ আলম সেই চেক দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেননি।
ট্যাগস :

















