১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে সরকার

প্রতিনিধির নাম:
দেশের জনগণের জানমাল রক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলায় আরও কঠোর অবস্থান নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, ঝটিকা মিছিল ও সহিংস তৎপরতা ঠেকাতে এক দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিকভাবে রাজপথে সক্রিয় থাকার কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। ইতোমধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জের সহিংসতায় অর্থায়নের অভিযোগে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দসহ বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী তৎপরতা ঠেকাতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী ৯ স্তরের কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের সীমান্ত এলাকাগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘এনাফ ইজ এনাফ’ ঘোষণা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কঠোর অবস্থানের ঘোষণায় সরকারের এই মনোভাব স্পষ্ট হয়েছে। একই সঙ্গে আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় ধরনের মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকানো, জনজীবন স্বাভাবিক রাখা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য এবং ওয়ান ফার্মা লিমিটেড ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন সাবেক পানি প্রতিমন্ত্রী ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা নজরুল ইসলাম হিরু, অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম আতাউল হক (দোলন), সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন সাবেক সচিব মো. মিজানুর রহমান, অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে, তার দুই ভাই ও এক পৌর কাউন্সিলর। ভারতে নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিনকেও গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবা বন্ধ করা হয়েছে। ওই এলাকায় ট্রেন চলাচল ও সরকারি বরাদ্দ বন্ধের পদক্ষেপও নিয়েছে সরকার।

অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে দায়িত্বে অবহেলা কিংবা নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং এ ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও ক্ষমতাসীন বিএনপি। সরকারের সূত্রগুলো বলছে, দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার পরিকল্পনা থাকতে পারে আওয়ামী লীগের।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলটির ঝটিকা মিছিল, প্রচার-প্রচারণা ও নাশকতার ধরন বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির পরিবর্তে এলাকাভিত্তিক রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কৌশল নিয়েছে বিএনপি। যেসব এলাকায় আওয়ামী লীগের অবস্থান ও তৎপরতা বেশি, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও সক্রিয় ও সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গণতন্ত্র ও জনগণের জানমাল রক্ষার প্রশ্নে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতা-কর্মীরাও সরকারকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন ককটেল ফুটিয়ে, বোমাবাজি কিংবা জনমনে আতঙ্ক তৈরি করে শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন কখনোই সফল হবে না। তার এই অপচেষ্টা রাজপথ এবং আদালতের কঠোর আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে নস্যাৎ করবে বিএনপি ও সরকার।

তিনি বলেন, অস্থিতিশীলতা বা নাশকতার পথ বেছে নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরও সরকার কোনো ধরনের রক্তপাত চায়নি। সরকার পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছে। তবে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিস্থিতির প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হবে। জনগণের নিরাপত্তা রক্ষাই সরকারের প্রধান দায়িত্ব।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ডের অবস্থান কঠোর। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে দলটির এ অবস্থান স্পষ্ট।

আগামী ১ ডিসেম্বর ঢাকায় বিশাল মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। বিজয়ের মাস উদযাপনের মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে এই সমাবেশের মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখা এবং রাজনৈতিকভাবে নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। এ ছাড়া বহিষ্কৃতদের ফিরিয়ে আনারও উদ্যোগ নিয়েছে দলটি।

বিএনপির হাইকমান্ডের সূত্র জানায়, সরকারের প্রধান অগ্রাধিকার অর্থনীতি ও বাজার সচল রাখা। এ ক্ষেত্রে বন্দর, পোশাক কলকারখানা, পরিবহন ও যোগাযোগব্যবস্থা এবং ব্যবসা-বাণিজ্য যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা ও সরকারি-বেসরকারি সম্পদের সুরক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার।

সড়ক অবরোধ, অগ্নিসংযোগ কিংবা সরকারি-বেসরকারি সম্পদে হামলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারের পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মামুন হাসান  বলেন, দেশের শান্তি রক্ষার্থে এসব বিচ্ছিন্নতাবাদীর উগ্রতা রুখে দিতে হবে, আর এ জন্য আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা তা চায় না। বরং তারা একটি গণতন্ত্র ও মেরুদণ্ডহীন রাষ্ট্র চায়। তবে দেশের উন্নয়নের স্বার্থে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম  বলেন, যারা আগুন দেবে, সহিংসতা করবে এবং মানুষের শান্তি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছি। আগুন-সন্ত্রাসীদের ধরে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরাও সরকারকে সহযোগিতা করবে। কেউ নাশকতা করলে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে