প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল ১৬ বছর জোর করে দেশ শাসন করেছিল। দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ২৪-এর ঐক্যবদ্ধ আন্দোলনে তারা প্রভুর দেশে পালিয়ে যায়। প্রভুর দেশে পালিয়ে গিয়েও ওই রাজনৈতিক দলটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ পলাতকদের এই দেশের প্রতি কোনো দরদ নেই।’
২৪-এর পক্ষের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ‘ভারতে প্রভুদের কাছে পালিয়ে গিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ গুম ও পতিত স্বৈরাচারের আগুন সন্ত্রাস রাজনীতির বিপক্ষে। খুন, হত্যা ও ভোট ডাকাতদের আর চায় না দেশের মানুষ। দেশের মানুষ নিরাপত্তা চায়। বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। আর তারা প্রভুর দেশ থেকে দেশের ক্ষতি করছেন।’














