০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘরের শক্র বিভীষণ: প্রধানমন্ত্রী,মন্ত্রী ও সচিবের সংস্কার উদ্যোগে প্রতিমন্ত্রীর গাত্রদাহ!

প্রতিনিধির নাম:

বিশেষ প্রতিনিধি

অর্ন্তবর্তীকালীন সরকারের সংস্কার ও সুশাসনের মারমুখী পদক্ষেপে যখন দুর্নীতিবাজ ও সিন্ডিকেটগুলো কোণঠাসা, ঠিক তখনই ব্যতিক্রম কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্য খাতের অভ্যন্তরে এক গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। রাজনৈতিক মহলে যাঁদেরকে ‘বসন্তের কোকিল’ বা ভিনদেশ থেকে উড়ে আসা চরিত্র বলে অভিহিত করা হয়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেমনই একজন ব্যক্তি—যাঁর রক্তগত স্বভাবই হলো নিজের অপরাধ ও ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপানো। অতীতে শিক্ষাজীবনে নিজে গাড়ি চালিয়ে মানুষ হত্যার মতো মর্মান্তিক ঘটনার দায়ও যিনি কৌশলে অন্যের ওপর চাপিয়ে সাধু সাজার রেকর্ড গড়েছিলেন, আজ রাষ্ট্রীয় চেয়ারে বসেও তিনি সেই একই ধ্বংসাত্মক রাজনীতির পুনরাবৃত্তি করে চলেছেন।

প্রধানমন্ত্রী ও সচিবের সংস্কার উদ্যোগে প্রতিমন্ত্রীর গাত্রদাহ:
প্রধানমন্ত্রীর বিশেষ সার্চ কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত বর্তমান সৎ, যোগ্য ও নিষ্ঠাবান সচিব মহোদয়ের নেতৃত্বে যখন স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম দূর করার কাজ চলছে—যেখানে ডিজিএফআই (উএঋও) ও এনএসআই (ঘঝও) দ্বারা পরীক্ষিত ও স্বীকৃত অত্যন্ত সৎ, নিষ্ঠাবান অফিসার উপসচিব মোস্তাফিজুর রহমান ও শফিউর রহমানসহ অন্য নিবেদিতপ্রাণ কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন—ঠিক তখনই এই সংস্কার প্রক্রিয়াকে নস্যাৎ করতে মরিয়া হয়ে উঠেছে প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সিন্ডিকেট। বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বঞ্চিতদের পদোন্নতি ও পদায়নে সরকারের নীতিগত নির্দেশকেও এই চক্রটি নানা কৌশলে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে।

সাবেক সচিবের বিদায় ও প্রতিমন্ত্রীর অনুচরদের ষড়যন্ত্র:
অনুসন্ধানে জানা যায়, দুর্নীতির দায়ে সদ্য অপসারিত স্বাস্থ্য সচিব কামরুজ্জামান জামায়াত ও ফ্যাসিস্ট ঘরানার চিকিৎসকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে স্বাস্থ্য বিভাগকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিলেন। মূলত প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ ছত্রছায়াতেই সেই সিন্ডিকেট গড়ে উঠেছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় কঠোর পদক্ষেপ নিয়ে সাবেক সচিবকে সরিয়ে নতুন সচিবকে দায়িত্ব দেওয়ার পর স্বাস্থ্য বিভাগে যখন একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসছিল, তখনো প্রতিমন্ত্রীর আশপাশে থাকা দলবদলকারী ও গুপ্ত সুবিধাবাদীরা আওয়ামী লীগ ও জামায়াত সমর্থিত ‘স্বাচিপ’-এর বিতর্কিত কিছু নেতার নাম পদোন্নতির জন্য প্রস্তাব করেন। তবে গোয়েন্দা সংস্থার নেতিবাচক ও কঠোর রিপোর্টের মুখে সেই চক্রান্ত শেষ পর্যন্ত ভেস্তে যায়।

ডা. মহিউদ্দিন মাসুমদের ধৃষ্টতা ও অপপ্রচারের রাজনীতি:
নিজীয় ব্যর্থতা ও সিন্ডিকেটের দুর্নীতি ঢাকতে সরাসরি সরকারের নীতিনির্ধারণী মহলের বিরুদ্ধে কিছু বলার সাহস না পেয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অত্যন্ত সুকৌশলে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও চিকিৎসকদের সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুমের চরম ধৃষ্টতা। অতীতে জামায়াতের প্রাইভেট হাসপাতালের শেয়ারহোল্ডার ও কর্মরত থাকা এই চিকিৎসক নিজের ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে আজ সরকারের ভেতরে থেকে চরম অসদাচরণ ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মন্ত্রীর জনবান্ধব নীতির বিরুদ্ধে তিনি সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ পোস্ট ও উপহাসমূলক কার্টুন ছড়াচ্ছেন।

সৎ অফিসারদের টার্গেট করে ভূঁইফোড় পোর্টালের বানোয়াট অপপ্রচার:
এই সিন্ডিকেটের প্রতিহিংসার হাত থেকে রেহাই পাচ্ছেন না মন্ত্রণালয়ের সৎ ও মেধাবী কর্মকর্তারাও। ডিজিএফআই-এনএসআই স্বীকৃত সৎ কর্মকর্তা উপসচিব মোস্তাফিজুর রহমান ও শফিউর রহমান—যাঁরা অতীতে বিভিন্ন মন্ত্রণালয়ে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করেছেন—তাঁদের বিরুদ্ধে একটি অখ্যাত ইউটিউব চ্যানেল ও ভূঁইফোড় অনলাইন পোর্টাল (‘দৈনিক আমাদের মাতৃভূমি’) থেকে সম্পূর্ণ মনগড়া ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে। সৎ অফিসারদের মনোবল ভেঙে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করাই এই পেইড প্রোপাগান্ডার মূল উদ্দেশ্য।

অসুস্থ মন্ত্রীর পাশে না দাঁড়ানোর নির্দয়তা ও জনমনে প্রশ্ন:
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরের এই বিভেদ ও দ্বন্দ্ব এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। অতি সম্প্রতি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী গুরুতর অসুস্থ হয়ে হার্টে রিং (স্টেন্ট) পরানোর জন্য হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় খোদ প্রতিমন্ত্রী তাঁকে দেখতে পর্যন্ত যাননি। দেশের একজন পূর্ণ মন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রধান যখন হাসপাতালে জীবনের সাথে লড়ছেন, তখন তাঁর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এমন অমানবিক ও অসহযোগিতাপূর্ণ আচরণ দেশের সকল জাতীয় দৈনিক ও মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় তুলেছে।

নভেম্বর-ডিসেম্বরে সরকার পতনের নীলনকশা এবং প্রতিমন্ত্রীর গুপ্ত ভূমিকা:
গোয়েন্দা ও রাজনৈতিক বিশ্লেষকদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্নটি জোরালো হয়ে উঠেছে—নভেম্বর ও ডিসেম্বর মাসকে কেন্দ্র করে অন্তর্র্বতীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে বা পতন ঘটাতে যে বহুমুখী ষড়যন্ত্র বা নীলনকশা চলছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী কি তবে সেই গুপ্ত এজেন্ডারই একজন প্রধান কারিগর? সরকারের ভেতরে অবস্থান করে সরকারেরই নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, নিজের মন্ত্রণালয়ের মন্ত্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, ফ্যাসিস্ট ও জামায়াতপন্থী ক্লিনিক সিন্ডিকেটকে উসকে দেওয়া এবং পলাতক অপশক্তিগুলোর সাথে সুর মেলানো—সব মিলিয়ে প্রতিমন্ত্রীর ভূমিকা আজ চরম রহস্যজনক ও সন্দেহজনক হয়ে উঠেছে।
নিজের আখের গোছাতে এবং অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিক বাণিজ্য টিকিয়ে রাখতে প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় চলা এই সরকারবিরোধী গুপ্ত তৎপরতা দেশের সামগ্রিক নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তপূর্বক এই প্রতিমন্ত্রীর মুখোশ উন্মোচন এবং তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের সবচেয়ে বড় ও অনিবার্য দাবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪৮ বার পড়া হয়েছে