০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা: ৫২২ কোটি টাকা নয়ছয়

প্রতিনিধির নাম:

গবেষণার মান বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবছর শত শত কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। শেষ তিন অর্থ বছরেই দেয়া হয়েছে প্রায় ৫২২ কোটি টাকা। কিন্তু সেই অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে কি না, গবেষণার নামে কতোটা কাজ হচ্ছে এবং তার ফলাফলই বা কী-এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর নেই। এই অর্থের ব্যাপক পরিমাণে হয়েছে নয়-ছয়। একদিকে গবেষণার নামে কপি-পেস্ট, অন্যের লেখা নকল এবং অনলাইনে থিসিস-পেপার কেনাবেচার অভিযোগ। এরপরও আছে বরাদ্দ করা অর্থের পুরোটা ব্যয় করতে না পারার চিত্র। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় অতীতে কত টাকা ব্যয় হয়েছে এবং তার বিপরীতে কী ফল পাওয়া গেছে, তার সমন্বিত হিসাবও নেই।

ড. শফিউল ইসলাম নামে এমন একজন বলেন, কীটতত্ব নিয়ে গবেষণার জন্য আবেদন করেছিলাম। তিনি বলেন, ভাইভাতে ইতিবাচক কথা বলা হলেও তা আর পাস হয়নি। আমি হতাশ হয়ে দেশের বাইরে আবেদন করতে থাকি। আমার ‘জে এয়ান’ ভিসার সুযোগ মেলার পরও বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি দেয়া হয়নি। একপর্যায়ে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেশের বাইরে চলে আসি।

আরেকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক বলেন, অর্থ বরাদ্দের জন্য যে বোর্ড গঠিত হয় এটাতে রাজনৈতিক প্রভাব মুক্ত করা জরুরি। এখানে অধিকাংশ সময়েই রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে ওঠে। আরেকটি বড় সমস্যা নেপোটিজম। মূলত এই দুই ভাবেই অর্থ বরাদ্দ দেয়া হয়। এই শিক্ষক বলেন, ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) গবেষণার বরাদ্দ বাড়াচ্ছে- এটা ইতিবাচক। কিন্তু গবেষণার বরাদ্দের জন্য যে বোর্ড হয় সেটাতে রাজনৈতিক সংশ্লিষ্ট শিক্ষকদের রাখা উচিত নয়। অতীতে এই প্র্যাকটিস ব্যাপক ছিল এখন আবারও শুরু হয়েছে।

ইউজিসি’র তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় বরাদ্দ ছিল ৭৫ কোটি ৩৯ লাখ টাকা। এর বিপরীতে প্রকৃত ব্যয় হয়েছে ৫৩ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ অব্যয়িত ছিল ২১ কোটি ৮৫ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে ১০০ কোটি ৭৯ লাখ টাকার বরাদ্দের বিপরীতে ব্যয় হয় ৮৫ কোটি ৮২ লাখ টাকা। অব্যয়িত থাকে ১৪ কোটি ৯৭ লাখ টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে ১২১ কোটি ৫ লাখ টাকার সংশোধিত বরাদ্দের বিপরীতে প্রকৃত ব্যয় হয় ১০৩ কোটি ২০ লাখ টাকা। অব্যয়িত থাকে ১৭ কোটি ৮৫ লাখ টাকা। কী কী বিষয়ে গবেষণা হয়েছে, বরাদ্দ কত ছিল, এই গবেষণা কী কাজে লেগেছে তার কোন একক ডাটা নেই। যার কারণে গবেষণার টাকা আত্মসাৎ থেকে শুরু করে প্রকৃত গবেষণার চিত্র উঠে আসেনি। ২০২৩-২৪ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় বরাদ্দ ছিল ১৪৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১৮৮ কোটি ৬৫ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ ছিল ১৯০ কোটি ৬৫ লাখ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দের পথে হাঁটছে ইউজিসি। গবেষণার মান নিয়ে উদ্বেগের আরেকটি বড় উদাহরণ গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনা।

২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট গবেষকদের অন্তত ৩২৫টি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নাল থেকে প্রত্যাহার হয়েছে। এসব গবেষণাপত্র প্রত্যাহারের কারণের মধ্যে ছিল প্লেজিয়ারিজম বা লেখা চুরি, তথ্য ও ফলাফলের অসঙ্গতি, একই তথ্য পুনর্ব্যবহার। সবথেকে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে ভুয়া পিয়ার রিভিউ। অর্থ খরচ কিংবা ভালো সম্পর্কের কারণে ভালো রিভিউ দেয়া হয়। ভুয়া রিভিউ’র কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রকৃত গবেষকরা।

গবেষণার ক্ষেত্রে পরিবর্তন আনতে চাইছে ইউজিসি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনের কাছে গবেষণাকেন্দ্রিক পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থার একটা নাস্তানাবুদ অবস্থায় রেখে গেছেন। তবে আমরা গবেষণাটাকে মানসম্মত জায়গায় আনতে চাচ্ছি। ইউজিসি নানাবিধ উদ্যোগ নিয়েছে। আমরা গবেষণাগুলো বাস্তবিক অর্থে কাজে যাতে লাগে এজন্য বিভিন্ন ইন্ডাস্ট্র্রিজের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। এই কাজগুলো যাতে সুন্দরভাবে করতে পারি এজন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো এমওআই স্বাক্ষর করেছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৬৭ বার পড়া হয়েছে