১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য মন্ত্রণালয়ে হচ্ছে কী: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফাঁদে ফেলতে আমলা সিন্ডিকেটের গভীর ষড়যন্ত্র!

প্রতিনিধির নাম:

বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক জিয়াকে রাজনৈতিক ভাবে বেকায়দায় ফেলতে এবং সরকারের জনকল্যাণমুখী অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে মাঠে নেমেছে একটি শক্তিশালী আমলা সিন্ডিকেট। গুপ্ত জামায়াত, পতিত ফ্যাসিস্টদের দোসর এবং বিএনপির ভেতরে ঘাপটি মেরে থাকা হাইব্রিড ও সুবিধাভোগী চক্রের সমন্বয়ে গঠিত এই নেটওয়ার্ক অত্যন্ত সুকৌশলে বিভিন্ন মন্ত্রণালয়ে ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এর মধ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল খাত—স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন্দ্র করে শুরু থেকেই মারাত্মক এক ষড়যন্ত্র জাল বিস্তার করেছে এই কুচক্রী মহল।

স্বাস্থ্যমন্ত্রীর মাঠপর্যায়ের তৎপরতায় ঈর্ষান্বিত সিন্ডিকেট:
দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের চরম অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেন। কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে নয়, বরং মন্ত্রী নিজেই সরেজমিনে মাঠে ছুটে গেছেন, সাধারণ রোগীদের কষ্ট স্বচক্ষে দেখেছেন এবং সিন্ডিকেটের দুর্নীতির মূল উৎপাটনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। বিগত ৫০ বছরের ইতিহাসে এমন জনবান্ধব ও সাহসী নেতৃত্ব স্বাস্থ্যখাতে বিরল এমনটাই মনে করছেন সচেতন মহল ও সাধারণ মানুষ।
তবে মন্ত্রীর এই অভাবনীয় সততা, স্বচ্ছতা এবং জনমুখী অর্জনই কাল হয়ে দাঁড়িয়েছে ওই দুর্নীতিবাজ আমলা চক্রের জন্য। নিজেদের দীর্ঘদিনের কমিশন বাণিজ্য, টেন্ডার সিন্ডিকেট এবং আধিপত্য টিকিয়ে রাখতে এই চক্রটি এখন মন্ত্রীর বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছে।

বট বাহিনী ও সাইবার অপপ্রচারের অন্তরালে কারা?
অনুসন্ধানে জানা যায়, পতিত ফ্যাসিস্ট সরকারের সময়কার সুবিধাভোগী ঠিকাদার, প্রশাসনের অন্দরে লুকিয়ে থাকা জামায়াতের গুপ্ত প্রেতাত্মা এবং বিএনপির ভেতরে লুকিয়ে থাকা হাইব্রিড চক্র যৌথভাবে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে গভীর অপপ্রচারে লিপ্ত রয়েছে। নিজেদের দুর্নীতি ও অনিয়ম ঢাকতে তারা পরিকল্পিতভাবে সাইবার দুনিয়ায় ‘বট বাহিনী’ ও মিডিয়া সেল ব্যবহার করছে। উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে মন্ত্রীর দীর্ঘদিনের রাজনৈতিক সততা ও অর্জনকে ম্লান করে দেওয়ার অপচেষ্টা চলছে।

প্রধানমন্ত্রীকে ফাঁদে ফেলার সুদূরপ্রসারী নকশা:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ষড়যন্ত্র কেবল একজন মন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নয়; বরং এটি সরাসরি প্রধানমন্ত্রী তারেক জিয়ার সরকারকে প্রশ্নবিদ্ধ করার এক সুদূরপ্রসারী রাজনৈতিক ফাঁদ। সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে ঘাপটি মেরে থাকা এই গুপ্ত চক্রটি ধীরে ধীরে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের কোণঠাসা করে নিজেদের লোকজনকে বসানোর পথ সুগম করছে। যদি সময়মতো এই চক্রান্তের জাল ছিন্ন করা না যায়, তবে পর্যায়ক্রমে সরকারের অন্য ত্যাগী ও প্রকৃত জনবান্ধব নেতৃত্বও এই গভীর ষড়যন্ত্রের শিকারে পরিণত হবে।

এখনই লাগাম টানুন, নিরপেক্ষ তদন্তের দাবি:
পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, এখনই এই সিন্ডিকেটের লাগাম টেনে ধরা না হলে সরকার যেকোনো সময় বড় ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারে। এই প্রেক্ষাপটে সচেতন রাজনৈতিক মহল ও দেশবাসীর জোরালো দাবি—অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে ঘটে যাওয়া এসব অপকর্মের নিরপেক্ষ তদন্ত করা হোক। গুপ্ত চক্রের মুখোশ উন্মোচন করতে এবং সরকারের ভাবমূর্তি রক্ষায় অবিলম্বে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে মাঠে নামানোর সময় এখনই। অন্যথায় ঘরের শত্রু বিভীষণের কারণে সরকারের সমস্ত অর্জন ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
২৬ বার পড়া হয়েছে