০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলা সমালোচনার পথ বন্ধ করলেন

প্রতিনিধির নাম:

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা কোনো না কোনো বিষয় নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন। বিশেষ করে কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করার পর আরও বেশি সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলেও নেটিজেনদের এক অংশ ব্যস্ত হয়ে পড়ে তাকে কটূক্তি করতে।

এবার নিন্দুকদের সমালোচনার পথ বন্ধ করলেন মিথিলা। বিড়ম্বনা ঠেকাতে সম্প্রতি ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ইনস্টাগ্রামের পাবলিক কমেন্ট বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী। এখন থেকে মিথিলার পছন্দের বাইরে অন্য কেউ তাকে নিয়ে আর ‘কমেন্ট’ করতে পারবে না।

আরও কয়েকজন তারকা আগেই মিথিলার পথে হেঁটেছেন। কেউ যেন বাজে মন্তব্য না করতে পারে, এজন্য বন্ধ করে রেখেছেন কমেন্ট অপশন। কমেন্ট অপশন বন্ধ করলেও আগের মতো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আছেন মিথিলা।

সম্প্রতি স্বামী সৃজিতের সঙ্গে বেশকিছু ছবি পোস্ট করেন মিথিলা। করোনার কারণে অনেক দিন ধরে দূরে আছেন তারা। এই সময় পুরোনো দিনের টুকরো স্মৃতিগুলো মনে করে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
২০৭ বার পড়া হয়েছে