০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শারীরিক অবস্থার অবনতি সাহারা খাতুনের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।
এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট এসেছে তার।
ট্যাগস :

















