১২:১০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সমর্থক অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম:
দুপুরের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে উত্তেজিত কিছু লোকজন বেধড়ক মেরেছেন সিদ্দিককে। ছিড়ে গেছে তার পরনের পোশাক।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। তবে ভিডিওতে এক যুবকের কথা শুনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিকুর রহমানকে। তবে কোন থানায় নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি জানতে অভিনেতা সিদ্দিকুর রহমানের মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। তার ঘনিষ্টজনেরাও এ বিষয়ে কিছু বলতে পারছেন না। এদিকে ভিডিওটি আজ মঙ্গলবার, ২৯ এপ্রিল সোশ্যাল মিডিয়াতে বেশ উত্তেজনার জন্ম দিয়েছে। অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বেশ কয়েক বছর ধরেই পরিকল্পনা করছেন নির্বাচন করবেন। ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
৩৭১ বার পড়া হয়েছে