০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএসএমএমইউ’র এক চিকিৎসকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎসহ অনেক অভিযোগ
হেমাটোলজি প্যাশেন্ট অ্যান্ড রিসার্চ সাপোর্ট প্রোগ্রামের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক চিকিৎসকের বিরুদ্ধে। এই অ্যাকাউন্টের টাকা দিয়ে পিকনিক করার অভিযোগ রয়েছে যা রোগী কল্যাণে ও গবেষণায় ব্যবহার করার কথা। তিনি হেমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: সালাহউদ্দিন শাহ। তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ নিয়ে হেমাটোলজি বিভাগের চিকিৎসকরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন।
আর্থিক দুর্নীতি ও অনিয়ম ছাড়াও তার বিরুদ্ধে স্বৈরাচারী কায়দায় বিভাগ চালানো; বিভাগের প্রায় সব চিকিৎসককে মানসিক নির্যাতন ও অপমান করা; শুধু ভিন্ন মতাবলম্বী হওয়ায় বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট চিকিৎসকদের বিভাগের বাইরে বিনা কারণে বদলি করা; বিভাগীয় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও বাইরে থেকে তিনজনকে এনে তার বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসকরা অভিযোগ করেছেন, এ ক্ষেত্রে বিশাল অঙ্কের টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে। হয়রানির ভয়ে বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা ও কর্মচারীরা সবসময় তটস্থ ছিলেন। অধ্যাপক ডা: সালাহউদ্দিন শাহ ১/১১-এর পট পরিবর্তনের পরই তিনি একজন নিবেদিতপ্রাণ আওয়ামী লীগার সেজে যান। তখন থেকে বিএনপি-জামায়াত মনোভাবাপন্ন চিকিৎসকদের বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন বলে চিকিৎসকরা অভিযোগ করেন।
ট্যাগস :











