মাগুরায় নারী ও শিশু নির্যাতন আইনের (ধর্ষণ) মামলা থেকে আসামী বেকসুর খালাস
মাগুরা প্রতিনিধি
১৬.০৫.২০২৩
নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন মাগুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মন্জুরুল ইসলাম।
আজ ১৬ মে বিকাল ৩ টায় এই রায় প্রদান করেছেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদলাতের বিচারক এম এ জাহিদ।
আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শাখারুল ইসলাম শাকিল। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্দুর রাজ্জাক।
মামলার বিবরণে জানাগেছে, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ছোটকলমধারী গ্রামের কানিজ ফাতেমা ২০২০ সালে এই মামলাটি দায়ের করেন। মাগুরা থানার মামলা নং ২৯ তারিখ ২১/১১/২০২০ইং।
মামলায় তিনি অভিযোগ করেন যে,আসামী নির্বাহী প্রকৌশলী মো মনজুরুল ইসলাম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে ও আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
মামলটি বিচারকালে বিজ্ঞ বিচারক বাদী পক্ষের সাক্ষী প্রমান গ্রহনান্তে উভয় পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক শুনে আজ ১৬ মে ২০২৩ জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করে আসামী নির্বাহী প্রকৌশলী মো মনজুরুল ইসলামকে বেকসুর খালাস প্রদান করেন।











